Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মাদক খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ! সেই মুহুর্তের ভিডিও করে ব্ল্যাকমেল, অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী ছাত্রী

মাদক খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ! সেই মুহুর্তের ভিডিও করে ব্ল্যাকমেল, অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী ছাত্রী

Online Desk মে 20, 2026
rape.png

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রদেশের গোয়ালিয়ারে এক পিএইচডি ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে ঐ তরুনী নিজের বাড়ির একটি ঘরেই আত্মঘাতী হয়েছেন। পরে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করলে উঠে আসে তরুণীর উপর হওয়া ভয়াবহ নির্যাতনের ঘটনা। পুলিশ জানিয়েছে যোগেশ রাওয়াত নামের এক যুবক মাস খানেক আগে তাঁকে মাদক খাইয়ে অচেতন অবস্থায় ধর্ষণ করেছে এবং সেই ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে বারংবার যৌন নির্যাতন করে গেছে। এতেই থেমে থাকে নি অভিযুক্ত। নির্যাতিতা ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পরলে তাঁকে লাগাতার অপমান করেছে এবং নিজের পরিবারের লোকজনদের দিয়েও অপমান করিয়েছে। তদন্তের পর অভিযুক্ত যোগেশকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশি সূত্র অনুযায়ী, মধ্যপ্রদেশের গোয়ালিয়ারে এক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছিলেন তরুণী। সেখানে তাঁর এক বন্ধুর মাধ্যমে যোগেশের সঙ্গে আলাপ হয় তাঁর। সম্পর্কে ঐ বন্ধুর দাদা হয় যোগেশ। সেই সূত্রেই দুইজনে ঘনিষ্ট হতে শুরু করে বলে জানা গেছে। পুলিশ জানায় চলতি বছরে ১৩ মার্চ এক হোটেলে তরুনীকে ডেকে পাঠায় যোগেশ। সেখানে পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে তাঁকে অচেতন করে তাঁকে ধর্ষণ করে এবং সেই মুহুর্তের ছবি ও ভিডিও রেকর্ড করে রাখে। পুলিশ আরও জানায় নির্যাতনের মাঝেই জ্ঞান ফিরে আসে তরুণীর। তখন তাঁকে বিয়ে করার আশ্বাসও দেয় যোগেশ।
এখনেই থেমে থাকেনি অভিযুক্ত। নির্যাতনের মুহুর্তের ভিভিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ঠিক দুই দিন পর আবার হোটেলে ডেকে পাঠানো হয় নির্যাতিতাকে। সেখানে আবারও তাঁকে নিগ্রহ করে যোগেশ। এরপর সেখান থেকে নিজের বাড়ি ফিরে যায় তরুণী। পরে নির্যাতিতা জানতে পারে সে অন্তঃসত্ত্বা। সেই কথা যোগেশকে জানালে বাজে ভাষায় অপমান করে এবং নির্যাতনের মুহুর্তের ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিতে থাকে। এখানে থেমে না থেকে নিজের পরিবারের একধিক সদস্যদের দিয়েও বারবার অপমান করায় নির্যাতিতাকে। যাঁদের মধ্যে তরুণীর বান্ধবীও ছিল বলে জানায় পুলিশ।
দিনের পর দিন এই অপমান এবং নিগ্রহ সহ্য করতে না পেরে অবশেষে পুলিশের দারস্থ হয় নির্যাতিতা। সমস্ত ঘটনা শোনার পর অভিযুক্ত যোগেশ রাওয়াতকে আটক করে পুলিশ। এর মধ্যেই নিজের বাড়িতেই আত্মঘাতী হন নির্যাতিতা তরুণী। ময়নাতদন্তের পর আত্মহত্যা বলেই নিশ্চিত করে পুলিশ। এখনও পর্যন্ত মুল অভিযুক্ত যোগেশ রাওয়াতকে গ্রেফতার করেছে পুলিশ। পাশপাশি এই ঘটনার সঙ্গে আর কে বা কারা যুক্ত আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Post Views: 72

Continue Reading

Previous: দেবরাজের পর তাঁর বিশ্বস্ত অনুগামী অমিত চক্রবর্তীর হাতে হাতকড়া
Next: ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশের পর একধাক্কায় ৮ হাজার কর্মীকে ছাঁটাই করল মেটা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.