Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের কলকাতায় সক্রিয় ইডি, ২,৮০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতিতে গ্রেফতার ব্যবসায়ী

ফের কলকাতায় সক্রিয় ইডি, ২,৮০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতিতে গ্রেফতার ব্যবসায়ী

Online Desk জানুয়ারি 18, 2026
fgch

ওঙ্কার ডেস্কঃ আইপ্যাক কান্ডে ইডি অভিযানের পর ফের বাংলায় সক্রিয় ইডি। এবার ২,৮০০ কোটি টাকার ব্যাঙ্ক-ঋণ জালিয়াতি মামলায় কলকাতার এক ব্যবসায়ীকে গ্রেফতার করল ইডি। শুক্রবার অভিযুক্ত প্রত্যুষ কুমার সুরেকাকে গ্রেফতার করা হয় এবং শনিবার তাঁকে চার দিনের জন্য ইডি হেফাজতে পাঠায়।
সূত্রের খবর, এই মামলা মূলত শ্রী গণেশ জুয়েলারি হাউস লিমিটেডের-এর বিরুদ্ধে। সংস্থাটি এবং তার প্রোমোটাররা ২৫টি ব্যাঙ্ক মিলে গঠিত কনসোর্টিয়াম থেকে প্রায় ২,৬৭২ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়েছে। এই অভিযোগেই তদন্ত শুরু হয়। আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর এফআইআরের ভিত্তিতেই এই মামলার তদন্ত করছে ইডি।
ইডি জানিয়েছে, ২০১১-১২ সালে SGJHIL–কে দেওয়া বিপুল ঋণ গয়না ব্যবসার কাজে না লাগিয়ে ‘সোলার পাওয়ার’ প্রকল্পে বিনিয়োগের নামে অন্যত্র পাঠানো হয়। এই কাজের কেন্দ্রবিন্দু হিসেবে উঠে এসেছে আরেক সংস্থার নাম। ২০১২ সালের এপ্রিলে প্রত্যুষ কুমার সুরেকা সংস্থার জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর হন। এরপর থেকেই সামনে আসে নানারকম জালিয়াতির অভিযোগ। এছাড়াও ভুয়ো বোর্ড রেজোলিউশন তৈরি, ব্যাকডেটেড এগ্রিমেন্ট, ডিজিটাল সিগনেচারের অপব্যবহার, ডামি ডিরেক্টর নিয়োগ এসবের মাধ্যমে টাকা সরানো হত বলে অভিযোগ।
ইডির তদন্তকারীদের দাবি, এসবের মাধ্যমে অ্যাস্ট্রাল গ্রুপের বিভিন্ন সংস্থার কোটি কোটি টাকা ভুয়ো খরচ দেখিয়ে এবং বানানো লোনের মাধ্যমে পদ্ধতিগতভাবে বাইরে সরিয়ে নেওয়া হয়েছিল।
ইডি সূত্রে খবর, কলকাতার ব্যবসায়ী প্রত্যুষের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি একটি লুক আউট নোটিস জারি করা হয়েছিল। শুক্রবার তিনি থাইল্যান্ড যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে আটক করা হয়।

Post Views: 103

Continue Reading

Previous: গ্রিনল্যান্ড পেতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট, ৮ ইউরোপীয় দেশের উপর শুল্ক বসালো আমেরিকা
Next: এক সপ্তাহে চার বার পাকিস্তানী ড্রোন কাশ্মীরে; বাড়ছে উদ্বেগ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.