Skip to content
আগস্ট 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আরজি করের নির্যাতিতার স্মরনে সমস্ত স্বাস্থ্য দফতরে দুই মিনিট নিরবতা পালনের নির্দেশ রাজ্য সরকারের

আরজি করের নির্যাতিতার স্মরনে সমস্ত স্বাস্থ্য দফতরে দুই মিনিট নিরবতা পালনের নির্দেশ রাজ্য সরকারের

Online Desk আগস্ট 9, 2026
rg-kar.png

ওঙ্কার ডেস্ক: আরজি কর-কাণ্ডের দু’বছর পূর্তিতে নিহত চিকিৎসককে স্মরণ করে রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও চিকিৎসা প্রতিষ্ঠানে দুই মিনিট নীরবতা পালনের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের নির্দেশ অনুযায়ী, ৯ অগস্ট সকাল ১১টা থেকে ১১টা ২ মিনিট পর্যন্ত এই নীরবতা পালন করা হয়। ‘অভয়া’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই কর্মসূচির আয়োজন। স্বাস্থ্য দফতরের অধীন সমস্ত প্রতিষ্ঠান সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য চিকিৎসা সংস্থাকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং আধিকারিকেরা দু’মিনিট নীরবতা পালন করেন। স্বাস্থ্য ভবনেও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের উপস্থিতিতে নিহত চিকিৎসকের স্মৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাটি ঘটে ৯ অগস্ট ২০২৪। হাসপাতালের সেমিনার রুম থেকে তাঁর দেহ উদ্ধার হওয়ার পর ঘটনাটি ঘিরে গোটা দেশে তীব্র প্রতিবাদ শুরু হয়। চিকিৎসকদের নিরাপত্তা, হাসপাতালের পরিকাঠামো এবং ঘটনার তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। পরবর্তীতে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। এই মামলায় সঞ্জয় রায়কে ধর্ষণ ও খুনের দায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে নিহত চিকিৎসকের পরিবার এবং তাঁর সহকর্মীদের একাংশের দাবি, ঘটনার পিছনে আরও ব্যক্তি বা বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। সেই অভিযোগের ভিত্তিতে ষড়যন্ত্রের দিকটি খতিয়ে দেখতে সিবিআইয়ের তদন্ত এখনও চলছে।
ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তির ঠিক আগে মামলাটি ফের নতুন মোড় নেয়। কলকাতা হাই কোর্ট সিবিআইকে আগের তদন্তের উপর নির্ভর না করে গোটা ঘটনাপ্রবাহ নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। ঘটনার রাত থেকে শুরু করে মৃতদেহের সৎকার পর্যন্ত প্রতিটি পর্যায় পুনরায় পরীক্ষা করার কথাও আদালত জানিয়েছে। তৎকালীন সময়ে রাজ্যের শাসনভার ছিল তৃণমূলের হাতে। আরজি কর ঘটনায় একাধিক উচ্চপদস্থ তৃণমূল ঘনিষ্ঠরা যুক্ত থাকতে পারে বলে অভিযোগ তোলা হয়েছিল। পাশাপাশি নির্যতিতার পরিবারও সিআইডি-র তদন্তে আস্থা রাখতে পারেনি বলেই জানিয়েছে বারবার। কিন্তু বর্তমানে রাজ্যে বিজেপির সরকার। নির্বাচনের আগেই তারা এই ঘটনার পুর্ন তদন্তের আশ্বাস দিয়েছিল নির্যাতিতার পরিবারকে।
দু’বছর পেরিয়েও আরজি কর-কাণ্ডের একাধিক প্রশ্নের সম্পূর্ণ উত্তর মেলেনি। পুরো ঘটনার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র এবং ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য সম্ভাব্য ব্যক্তিদের ভূমিকা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। আদালতের নির্দেশে নতুন করে তদন্তের পাশাপাশি রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের পৃথক তদন্তের ঘোষণাও হয়েছে।

Post Views: 62

Continue Reading

Previous: আরজি কর-কাণ্ডে এ বার স্বাস্থ্য দফতরের নজরে হাসপাতালের ভিতরের একাধিক ‘ফাঁক’
Next: মোদির সঙ্গে ফোনে ভ্যান্স, বাণিজ্য-প্রতিরক্ষা থেকে প্রযুক্তি-জ্বালানি, একাধিক বিষয়ে ভারত-মার্কিন আলোচনা

সম্পর্কিত গল্প

main.jpeg

‘পাওয়ারিং বেঙ্গল’-এ বাংলার সাফল্যের স্বীকৃতি, শিল্প-উদ্যোগ-প্রযুক্তি-সমাজসেবায় কৃতীদের সম্মাননা জানাল ‘ওঙ্কার’

Online Desk আগস্ট 9, 2026
muslim-nato.png

‘মুসলিম ন্যাটো’-র ভবিষ্যৎ প্রশ্নের মুখে; কূটনৈতিক সম্পর্ক পেড়িয়ে কিভাবে সামরিক সাহায্য করবে দেশগুলি?

Online Desk আগস্ট 9, 2026
messi.png

৬৮ বছর বয়সে প্রয়াত ফুটবলার মেসির বাবা হোর্হে মেসি

Online Desk আগস্ট 9, 2026

You may have missed

voter-list.png

SIR-এর খসড়া ভোটার তালিকায় বড় ধাক্কা, ১২ রাজ্যে বাদ ১.৫৮ কোটি নাম

Online Desk আগস্ট 9, 2026
dharmendra-pradhan.png

‘যুব সমাজকে ভুল পথে চালিত করা হচ্ছিল, এই কারণে ইস্তফা দিয়েছি’ জানাল প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ প্রধান

Online Desk আগস্ট 9, 2026
6th-gen.png

ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের দৌড়ে ভারত, ফ্রান্সের FCAS প্রকল্পে যোগ দেওয়ার পথে নয়াদিল্লি

Online Desk আগস্ট 9, 2026
main.jpeg

‘পাওয়ারিং বেঙ্গল’-এ বাংলার সাফল্যের স্বীকৃতি, শিল্প-উদ্যোগ-প্রযুক্তি-সমাজসেবায় কৃতীদের সম্মাননা জানাল ‘ওঙ্কার’

Online Desk আগস্ট 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.