Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চাকরিহারাদের লাথি মারায় নাম জড়িয়েছিল, সেই এসআই-কে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দিল লালবাজার

চাকরিহারাদের লাথি মারায় নাম জড়িয়েছিল, সেই এসআই-কে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দিল লালবাজার

Online Desk এপ্রিল 11, 2025
20250411_174125.jpg

ওঙ্কার ডেস্ক: কসবায় চাকরিহারা প্রার্থীকে লাথি মারার ঘটনায় নাম জড়িয়েছিল এসআই- রিটন দাসের। এবার তাঁকে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দিল লালবাজার। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে অন্য এক এসআইকে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, কসবার ঘটনার তদন্ত করবেন সঞ্জয় সিংহ। তিনি কসবা থানায় এসআই পদে রয়েছেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। গত বুধবার চাকরিহারাদের একাংশ বিক্ষোভ দেখান কসবার ডিআই অফিসের সামনে। সেই সময় দায়িত্বে ছিলেন এসআই রিটন। অভিযোগ, এক বিক্ষোভকারীকে লাথি মেরেছেন রিটন। এর পর এই ঘটনায় তাঁকেই তদন্তের আইও হিসাবে নিয়োগ করা হয়েছিল। পরে তা বদলে দায়িত্ব দেওয়া হয়েছে এসআই সঞ্জয়কে।

প্রসঙ্গত, বুধবার কসবার ডিআই অফিসে তালা ভেঙে বিক্ষোভকারী চাকরিহারারা প্রবেশের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। অন্যদিকে চাকরিহারার পাল্টা অভিযোগ করেন, পুলিশ তাঁদের বেধড়ক মারধর করেছে। এক জনকে লাথিও মারা হয়েছে বলে অভিযোগ ওঠে। যার ফলে শোরগোল পড়ে যায় পুলিশের ভূমিকা নিয়ে। এই ঘটনার পর ডিআই একটি অভিযোগ দায়ের করেছিলেন। তার তদন্তের দায়িত্বে রাখা হয়েছিল রিটনকে। কিন্তু সেই খবর প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে পড়ে রিটনকে সরিয়ে দিল লালবাজার।

Post Views: 66

Continue Reading

Previous: লাথি, লাঠির পালটা গোলাপ, পথে নেমে চাকরিহারাদের মানবিক আন্দোলন
Next: ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক আয়োজিত ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ, ঘোষিত হল এক্সআর ক্রিয়েটর হ্যাকাথনের বিজয়ীদের নাম

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.