Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • শিয়ালদহ ডিভিশনে শনি ও রবিবার বাতিল একাধিক লোকাল

শিয়ালদহ ডিভিশনে শনি ও রবিবার বাতিল একাধিক লোকাল

Online Desk জুন 4, 2026
local-train.jpg

ওঙ্কার ডেস্ক: লাইনে কাজের কারণে আগামী শনি ও রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল করা হল একাধিক লোকাল ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পরিকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। আর সেই কারণে ৬ ও ৭ জুন ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে।

রেল সূত্রের খবর, শিয়ালদহ ও কাঁকুড়গাছি রোড জংশনের মধ্যে আপ ও ডাউন সাব আর্বান লাইনে ১৫ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে। ব্রিজ নম্বর ৩-এ কাজ চলবে এই সময়ে। তাই শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে শুরু করে রবিবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত এই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার বিকেল ৪টা পর্যন্ত নারকেলডাঙা কারশেডে কোনও ট্রেন যাতায়াত করতে পারবে না। তা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
৬ জুন শনিবার যে ট্রেনগুলি বাতিল থাকবে সেগুলি হল শিয়ালদা-নৈহাটি আপ ৩১৪৪৩, ৩১৪৪৫, ৩১৪৪৭, ডাউন ৩১৪৪২, ৩১৪৪৬, ৩১৪৫০, শিয়ালদা-রাণাঘাট শাখায় আপ ৩১৬৩১, ডাউন ৩১৬৩৬, শিয়ালদা-বনগাঁ জংশন লাইনে আপ ৩৩৮৪৯, ডাউনে ৩৩৮৫৬, শিয়ালদা-শান্তিপুর ডিভিশনে আপ ৩১৫৩৩, ডাউনে ৩১৫৩৮ বাতিল থাকবে। শিয়ালদা কল্যাণী সীমান্তে আপ ৩১৩৩৯, ৩১৩৪৩, ডাউন ৩১৩৩৮, ৩১৩৪০, শিয়ালদা ডানকুনি শাখায় আপ ৩২২৪৯ এবং ডাউনে ৩২২৫২ বাতিল থাকবে।

রবিবার ৭ জুন বাতিল থাকবে যে ট্রেনগুলি সেই তালিকায় রয়েছে শিয়ালদা বনগাঁ শাখায় আপ ৩৩৮২৫, ৩৩৮২০। শিয়ালদা-কল্যানী সীমান্ত শাখায় ৩১৩১১, ৩১৩১৩, ৩৩১৭, ৩১৩১৯, ৩১৩২৩, ৩১৩১২, ৩১৩১৪,৩১৩১৬, ৩১৩১৮, ৩১৩২০, ৩১৩২২, শিয়ালদা নৈহাটি রুটে ৩১৪১১, ৩১৪৭১, ৩১৪১৫, ৩১৪১৯, ৩১৪১৪, ৩১৪১৮, ৩১৪২০, ৩১৪২৬, শিয়ালদা-হাবরা লাইনে ৩৩৬৫১, ৩৩৬৫৩, ৩৩৬৫৫, ৩৩৬৫৭, ৩৩৬৫২, ৩৩৬৫৪, ৩৩৬৫৬, ৩৩৬৫৮, শিয়ালদা-গোবরডাঙ্গা শাখায় ৩৩৬৮১, ৩৩৬৮২, শিয়ালদা-রাণাঘাট লাইনে ৩১৬১৫, ৩১৬১৭, ৩১৬২৯, ৩১৬১২, ৩১৬১৪, ৩১৬১৬, শিয়ালদা বারাসাত লাইনে ৩৩৪৩১, ৩৩৪৩৫, ৩৩৪৩৭, ৩৩৪৩২, ৩৩৪৩৮, ৩৩৪৪০, শিয়ালদা দত্তপুকুর লাইনে ৩৩৬১৭, ৩৩৬১২, ৩৩৬২২ বাতিল থাকবে।

Continue Reading

Previous: নিট প্রশ্নফাঁসের জেরে ফের আত্মঘাতী এক ছাত্রী; ‘নিট দেওয়ার ক্ষমতা নেই’ লিখে গেল সুইসাইড নোটে
Next: রাজনৈতিক সন্ন্যাসের সিদ্ধান্ত প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

সম্পর্কিত গল্প

saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
death-f.jpg

সৌদি আরবে ড্রোন হামলায় ভারতীয়ের মৃত্যু, আহত আরও ২

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.