Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘আমাদের বিধায়ক, কাউন্সিলরদের ভয় দেখানো হচ্ছে’, ওয়াই চ্যানেলে ধরনা থেকে বিজেপির বিরুদ্ধে সরব মমতা

‘আমাদের বিধায়ক, কাউন্সিলরদের ভয় দেখানো হচ্ছে’, ওয়াই চ্যানেলে ধরনা থেকে বিজেপির বিরুদ্ধে সরব মমতা

Online Desk জুন 2, 2026
mamata-dharmatala.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে মঙ্গলবার ওয়াই চ্যানেলে ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের ধরনামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ, ‘তৃণমূলের বিধায়ক, কাউন্সিলর, দলীয় প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে।’ তিনি আরও অভিযোগ করেন, দিল্লি থেকে বিজেপি সরকার কলকাঠি নাড়ছে তৃণমূলকে ভেঙে দেওয়ার জন্য। সেই ‘চক্রান্ত’ ‘বানচাল’ করে দেওয়া হবে বলেও বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।

মঙ্গলবার ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে সামিল হওয়ার জন্য বহু তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হয়েছিলেন। তৃণমূল নেত্রীর বক্তৃতার মাঝেই ‘জয় বাংলা’ স্লোগান দেন কর্মীরা। চিৎকারের মাঝে বার বার ভাষণ থামাতে হয় মমতাকে। এদিন দুপুর ২টো নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে মমতা প্রথমেই রেড রোডে গিয়ে বিআর আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। মমতার সঙ্গে সেই সময় ছিলেন মদন মিত্র, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, অসীমা পাত্র। সংবিধান প্রণেতাকে শ্রদ্ধা জানানোর পর ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চে যান মমতা।

উল্লেখ্য, মঙ্গলবার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনার অনুমতি দিয়েছে পুলিশ। তৃণমূল নেত্রী এদিন দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত ওয়াই চ্যানেলে ধরনা দিতে পারবেন বলে অনুমতি দিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে প্রস্তুতি শুরু হলেও দুপুরে এই জমায়েতে খুব বেশি মানুষের ভিড় হয়নি। সতর্ক রয়েছে পুলিশও। যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ওয়াই চ্যানেল ঘিরে রেখেছে পুলিশবাহিনী।

Post Views: 92

Continue Reading

Previous: ত্বিশা শর্মা খুনে গিরিবালা সিং ও সমর্থ সিং-কে ১৬ জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ
Next: আইনি বিপাকে রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.