Skip to content
নভেম্বর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • নবান্ন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা

নবান্ন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা

Online Desk নভেম্বর 23, 2026
New-Project-56.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: সোমবার দুপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী তথা বেহালা পশ্চিমের বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খাঁ। নিজের বাড়ি থেকে প্রশাসনিক কাজে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে বলে খবর।

ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দক্ষিণ ২৪ পরগনার বেহালায় নিজের বাসভবন থেকে নবান্নের উদ্দেশে বেরিয়েছিলেন তিনি। চালকের পাশের আসনে বসেছিলেন মন্ত্রী নিজে। গাড়িটি যখন ডায়মন্ড হারবার রোড ধরে এগোচ্ছিল এবং বেহালা বাজারের সামনে পৌঁছেছিল, ঠিক তখনই ঘটে দুর্ঘটনা। আচমকা একটি অটো তাঁর গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে এবং জোরে ব্রেক কষে।

পরিস্থিতি সামাল দিতে মন্ত্রীর গাড়ির চালকও সঙ্গে সঙ্গে ব্রেক চাপেন, কিন্তু ততক্ষণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আর একটি গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লেগে যায় তাঁর গাড়ির, যার ফলে গাড়ির সামনের অংশ বিশেষ করে বনেটটি একেবারে দুমড়েমুচড়ে যায় এবং গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। যদিও মন্ত্রীর শারীরিকভাবে বড় কোনও আঘাত লাগেনি বলে জানা গিয়েছে। এবং গাড়িতে থাকা অন্যান্যদেরও তেমন গুরুতর চোট লাগেনি বলেই প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে।

Continue Reading

Previous: জানুয়ারি থেকেই চালু ‘ভরসা’ প্রকল্প! স্নাতকদের ২০০০, বাকিদের ১৫০০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next: নেপালের পাশে ভারত, পড়শি দেশকে ১৫ হাজার কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মোদীর

সম্পর্কিত গল্প

New-Project-57.webp

রাজ্যে গোহত্যা বন্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আসছে নতুন বিল

Online Desk নভেম্বর 23, 2026
1000412927.jpg

নিয়ন্ত্রণের বাইরে ইমরানের রক্তচাপ! প্রাণসংশয়ের আশঙ্কা চিকিৎসকের

Online Desk নভেম্বর 23, 2026
d.jpeg

চার্চিলকে হারিয়ে শীর্ষে মোহনবাগান

Online Desk নভেম্বর 23, 2026

You may have missed

New-Project-57.webp

রাজ্যে গোহত্যা বন্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আসছে নতুন বিল

Online Desk নভেম্বর 23, 2026
1000412927.jpg

নিয়ন্ত্রণের বাইরে ইমরানের রক্তচাপ! প্রাণসংশয়ের আশঙ্কা চিকিৎসকের

Online Desk নভেম্বর 23, 2026
d.jpeg

চার্চিলকে হারিয়ে শীর্ষে মোহনবাগান

Online Desk নভেম্বর 23, 2026
dxf.jpeg

সিরাজকে বাদ দেওয়া কঠিন ছিল টেস্ট ড্র হতে বললেন গিল

Online Desk নভেম্বর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.