Skip to content
নভেম্বর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • জানুয়ারি থেকেই চালু ‘ভরসা’ প্রকল্প! স্নাতকদের ২০০০, বাকিদের ১৫০০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

জানুয়ারি থেকেই চালু ‘ভরসা’ প্রকল্প! স্নাতকদের ২০০০, বাকিদের ১৫০০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 23, 2026
1000412914.webp

ওঙ্কার ডেস্ক: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য নতুন বছরের শুরুতেই আর্থিক সহায়তার ঘোষণা। জানুয়ারি মাস থেকেই চালু হচ্ছে রাজ্য সরকারের ‘ভরসা’ প্রকল্প। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আপাতত ১৫ মাস এই প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য দেওয়া হবে। স্নাতক এবং সরকারি কলেজ থেকে ভোকেশনাল ট্রেনিংপ্রাপ্তরা মাসে ২০০০ টাকা পাবেন। অন্যদিকে, স্নাতক নন এমন বেকার যুবক-যুবতীদের দেওয়া হবে ১৫০০ টাকা। পরবর্তী অর্থবর্ষে ভাতার পরিমাণ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে সরকারের।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বেকারদের জন্য ‘যুবসাথী’ প্রকল্প চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পে কর্মহীন যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা হয়েছিল। তবে মাত্র দু’মাস এই সুবিধা চালু ছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বন্ধ হয়ে যায় প্রকল্পটি। ক্ষমতায় আসার পর সেই ‘যুবসাথী’ প্রকল্পের পরিবর্তে ‘ভরসা’ চালুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম ঘোষণায় স্নাতকদের জন্য মাসিক ৩০০০ টাকা এবং অন্যদের জন্য ২০০০ টাকা ভাতা দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন প্রকল্পটি তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি।

সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে ‘ভরসা’ প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, জানুয়ারি থেকেই মিলবে এই আর্থিক সহায়তা। তবে সরকারের বর্তমান আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে প্রথম ১৫ মাস ভাতার পরিমাণ কিছুটা কম রাখা হচ্ছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য, আগের সরকার নির্বাচনের আগে বেকারদের জন্য ‘যুবসাথী’ প্রকল্প চালু করেছিল। সেই প্রকল্পের নাম পরিবর্তন করে নতুন সরকার ‘ভরসা’ রেখেছে। তাঁর দাবি, ক্ষমতায় আসার পর সরকারকে প্রথমে দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) একটি বড় অংশ মেটাতে হয়েছে। এর ফলে রাজ্যের কোষাগারের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়েছে। সেই কারণেই আপাতত ঘোষিত অঙ্কের তুলনায় কম ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর আশ্বাস, ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে আগের ঘোষণামতোই আর্থিক সাহায্য দেওয়া হবে। অর্থাৎ, স্নাতকরা মাসে ৩০০০ টাকা এবং স্নাতক নন এমন উপভোক্তারা ২০০০ টাকা করে পাবেন। এই সময়ের মধ্যে সকলকে সরকারের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন তিনি।

তবে ‘ভরসা’ প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে রয়েছে কয়েকটি শর্ত। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একটি পরিবারের সর্বাধিক দু’জন এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। যাঁরা ‘অন্নপূর্ণা’ প্রকল্প কিংবা অন্য কোনও সরকারি ভাতা পান, তাঁরা ‘ভরসা’র সুবিধা পাবেন না।

Continue Reading

Previous: ২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত! ইতিবাচক কংগ্রেস-সপার বৈঠক
Next: নবান্ন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা

সম্পর্কিত গল্প

Ganga-Mission.jpg

কলকাতার শহীদ মিনারে গঙ্গা মিশনের স্বাস্থ্য শিবির

Online Desk নভেম্বর 24, 2026
গ্রামে-যাবেন-কী.png

গ্রামে যাবেন কী বিশেষজ্ঞ ডাক্তাররা ?

Online Desk নভেম্বর 24, 2026
Digital-Literacy-in-India.jpg

ভারতে ডিজি়টাল লিটারেসি : নানা বিচ্যুতি সত্ত্বেও হয়ে গেছে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটা

Online Desk নভেম্বর 24, 2026

You may have missed

Ganga-Mission.jpg

কলকাতার শহীদ মিনারে গঙ্গা মিশনের স্বাস্থ্য শিবির

Online Desk নভেম্বর 24, 2026
গ্রামে-যাবেন-কী.png

গ্রামে যাবেন কী বিশেষজ্ঞ ডাক্তাররা ?

Online Desk নভেম্বর 24, 2026
Digital-Literacy-in-India.jpg

ভারতে ডিজি়টাল লিটারেসি : নানা বিচ্যুতি সত্ত্বেও হয়ে গেছে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটা

Online Desk নভেম্বর 24, 2026
সৈয়দ-মুস্তাক-আলি-ট্রফিতে.jpg

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার দুরন্ত জয়!

Online Desk নভেম্বর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.