Skip to content
নভেম্বর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত! ইতিবাচক কংগ্রেস-সপার বৈঠক

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত! ইতিবাচক কংগ্রেস-সপার বৈঠক

Online Desk নভেম্বর 23, 2026
1000412912.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোটের প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস ও সমাজবাদী পার্টি (এসপি)। সোমবার নয়াদিল্লিতে দুই দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে প্রথম দফার আলোচনা হয়। বৈঠক শেষে দু’পক্ষের নেতারাই আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন। তাঁদের ইঙ্গিত, জোটের চূড়ান্ত সিদ্ধান্ত এখন শুধু সময়ের অপেক্ষা। মঙ্গলবার ফের আলোচনায় বসবেন দুই দলের প্রতিনিধিরা।

বৈঠক শেষে সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। দুই পক্ষই নিজেদের মতামত তুলে ধরেছে। শীঘ্রই জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও আশাবাদী তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদব বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। মঙ্গলবার ফের বৈঠক হবে। একই সুর শোনা গিয়েছে উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা রাজেন্দ্র পাল গৌতমের বক্তব্যেও। তাঁর দাবি, দুই দলের মধ্যে পারস্পরিক আস্থা রয়েছে। জোটের বিষয়ে উভয় পক্ষই একমত।যৌথভাবেই যাবতীয় বিষয় সামলানো হবে। সম্মানজনক সমঝোতার মাধ্যমে খুব শীঘ্রই চুক্তি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন তিনি। তবে আসন সমঝোতার বিস্তারিত তথ্য পারস্পরিক আলোচনার পরেই প্রকাশ করা হবে।

অন্যদিকে, উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি আরাধনা মিশ্র জানিয়েছেন, বৈঠকে আসন ভাগাভাগির সংখ্যা নিয়েও আলোচনা হয়েছে। তবে পরবর্তী বৈঠকের পর বিষয়টি আরও স্পষ্ট হবে। তাঁর কথায়, মঙ্গলবারই সমঝোতার বিষয়টি চূড়ান্ত হতে পারে। আগামী দুই থেকে চার দিনের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রথম দফার আলোচনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আরাধনা। তাঁর দাবি, প্রস্তাবিত জোট নিয়ে দুই দলের মধ্যে কোনও মতবিরোধ নেই।মঙ্গলবারের বৈঠকের পর আসন সমঝোতার চূড়ান্ত রূপরেখা সামনে আসতে পারে। সমাজবাদী পার্টির উত্তরপ্রদেশ সভাপতি শ্যামলাল পালও জোট নিয়ে আশাবাদী। তাঁর বক্তব্য, দুই দল একজোট হয়ে শক্তিশালী রাজনৈতিক সমীকরণ তৈরি করবে।

উল্লেখ্য, ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রস্তুতি শুরু হয়েছে। সেই নির্বাচনে বিজেপিকে মোকাবিলায় কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোট কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Continue Reading

Previous: তন্ত্র সাধনার জন্য হত্যা? বুলন্দশহরে ৩ বছরের শিশুর দেহ মিলল প্রতিবেশীর বাড়িতে! ধৃত ১
Next: জানুয়ারি থেকেই চালু ‘ভরসা’ প্রকল্প! স্নাতকদের ২০০০, বাকিদের ১৫০০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

1000245068.jpg

বাড়ির ভিতর থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার! দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের

Online Desk নভেম্বর 23, 2026
New-Project-58.webp

ওড়নার ফাঁসে স্ত্রীকে ঝুলিয়ে খুনের চেষ্টা, প্রাণভিক্ষা চেয়ে বাঁচলেন মহিলা, অভিযোগ দায়ের থানায়

Online Desk নভেম্বর 23, 2026
1000412935.jpg

আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, সব ভাষায় রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ! ৯ ডিসেম্বর বিধানসভায় পেশ প্রস্তাব

Online Desk নভেম্বর 23, 2026

You may have missed

1000245068.jpg

বাড়ির ভিতর থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার! দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের

Online Desk নভেম্বর 23, 2026
New-Project-58.webp

ওড়নার ফাঁসে স্ত্রীকে ঝুলিয়ে খুনের চেষ্টা, প্রাণভিক্ষা চেয়ে বাঁচলেন মহিলা, অভিযোগ দায়ের থানায়

Online Desk নভেম্বর 23, 2026
1000412935.jpg

আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, সব ভাষায় রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ! ৯ ডিসেম্বর বিধানসভায় পেশ প্রস্তাব

Online Desk নভেম্বর 23, 2026
Winter-Eye-Care-Wellness-Collage.png

শীতকালে চোখের যত্নে জরুরি ১০টি অভ্যাস: সৌন্দর্য ও সুস্থতার সহজ পাঠ :

Online Desk নভেম্বর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.