Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নৌসেনার মুকুটে নয়া পালক, গার্ডেনরিচে উদ্বোধন হল ৩ যুদ্ধ জাহাজের

নৌসেনার মুকুটে নয়া পালক, গার্ডেনরিচে উদ্বোধন হল ৩ যুদ্ধ জাহাজের

Online Desk জুন 21, 2026
ins_dunagiri_1280x720.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের নৌসেনা এবার আরও বেশি শক্তিশালী। যোগা দিবসের দিন আরও তিনটি যুদ্ধজাহাজ জলে নামল প্রধানমন্ত্রীর হাত ধরে। ভারতীয় নৌসেনার মুকুটে যুক্ত হল আরও তিনটি নতুন পালক।

সূত্রের খবর, কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ বন্দরে রবিবার এক অনুষ্ঠানের আয়োজন হয়। প্রধানমন্ত্রী এই তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও নৌসেনার আধিকারিক-সহ বিশিষ্টরা।

নৌসেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়, এই তিন জাহাজ সমুদ্র যুদ্ধের পাশাপাশি হাইড্রোগ্রাফিক জরিপ এবং অ্যান্টি সাবমেরিন ক্ষমতাসম্পন্ন। তিনটি জাহাজই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। জাহাজগুলি ডিজাইন করেছে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। সূত্রের খবর, দেশের জলসীমা রক্ষায় এই তিন জাহাজ নৌসেনার ভরসার হয়ে উঠতে চলেছে।

সেনা সূত্রে জানা যাচ্ছে, তিন জাহাজের মধ্যে দুনাগিরি প্রজেক্ট ১৭এ স্টেলথ ফ্রিগেটগুলোর একটি। অত্যাধুনিক অস্ত্র ও সেন্সরে সজ্জিত এই ফ্রিগেট ব্রহ্মস বহনে সক্ষম। যা ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপ করতে সক্ষম। আইএনএস সংশোধক হল দেশের চতুর্থ বৃহত্তম জরিপ জাহাজ। অগ্রয় হল আর্নালা শ্রেণির চতুর্থ অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ। অগভীর সমুদ্রে শত্রুকে নিঃশেষ করতে এর জুড়ি নেই।

দাবি করা হয়েছে, এই ৩ জাহাজ নির্মাণে আত্মনির্ভর ভারতকে প্রাধান্য দেওয়া হয়েছে। জাহাজগুলি নির্মাণে ব্যবহৃত সামগ্রীর ৭৫ শতাংশের বেশিই স্বদেশি।

Post Views: 109

Continue Reading

Previous: বঙ্গে যোগদিবস উদযাপনে মোদীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; কটাক্ষ পূর্ববর্তী সরকারকে
Next: ইরান-আমেরিকা শান্তি বৈঠক ঘিরে উদ্বেগ চরমে; দুই দেশের প্রতিনিধিরা বসতে চলেছে মুখোমুখি

সম্পর্কিত গল্প

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026
1000370615.jpg

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.