Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সুরেন্দ্রনাথ কলেজে বিলাসবহুল ‘OYO রুম’, মিলল গর্ভনিরোধক

সুরেন্দ্রনাথ কলেজে বিলাসবহুল ‘OYO রুম’, মিলল গর্ভনিরোধক

Online Desk জুন 3, 2026
Surendranath-clg-portal.png

ওঙ্কার ডেস্ক ; সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে লক্ষ লক্ষ উইয়ে খাওয়া টাকা উদ্ধার। তারপরেই পিঁয়াজের খোসা ছাড়ানোর মত উন্মোচিত হল পরতে পরতে রহস্য। কলেজ না oyo রুম ? কলেজের ছাদের ঘরে ঢুকে চক্ষু চরক গাছ সকলের। এসি, দামি বিছানা, আলমারিতে রাখা নরম তুলোর বালিশ, বিছানায় পাতা নরম গদি, অত্যাধুনিক বাথরুম, কি নেই সেখানে ? এছাড়াও মিলেছে মদের বোতল, গর্ভধারণ প্রতিরধের প্যাকেট, স্যানিটারি ন্যাপকিন। স্বভাবতই প্রশ্ন উঠছে সুরেন্দ্রনাথ কলেজের ওই ঘরে কি এমন কাজ চলত যাতে এইসব সামগ্রী মজুত রাখার প্রয়োজন ছিল।
এ তো গেলো ইন্টারভাল। ক্লাইম্যাক্সে শুরু হল আরও বড় রহস্যের জট পাকানো? ইউনিয়ন রুম থেকে মিললো কালো প্লাস্টিকে মোড়া আগ্নেয়াস্ত্র। সাধারণত আশা করা হয় কলেজ মানে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে পড়াশোনা হবে, সংস্কৃতি চর্চা হবে, প্রগতিশীল আলোচনা হবে। সেখানে তৃণমূল জমানায় কলকাতার বুকে অন্যতম নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে এসব জিনিস এলো কথা থেকে ? যদিও কলেজ কর্তৃপক্ষের একাংশের অভিযোগের তীর সোজাসুজি শিবাশিষ ব্যানার্জি ও তার ছেলের বিরুদ্ধে। কলেজের ছাদে ম্যাসাজ পার্লার চলতো বলেও দাবি কলেজ কর্মীদের।
পুরসভার আধিকারিকরা মঙ্গলবার আলমারি ভাঙেন। তার পরে দুটি ট্রলি ভর্তি লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। অনুমান করা হচ্ছে উদ্ধার হওয়া টাকার পরিমাণ দুই লক্ষ। এদিকে এই বিপুল পরিমাণ নগদ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুচিপাড়া থানার পুলিশ। কী ভাবে এই টাকা ইউনিয়ন রুমে এলো। কারা তা আনলেন, টাকাগুলির উৎস কী তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। যদিও বরানগরের বিধায়ক সজল ঘোষের দাবি, সুরেন্দ্রনাথ কলেজে ভর্তির বিনিময়ে তৃণমূলের ছাত্রনেতারা কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। উদ্ধার হওয়া উই পোকা খাওয়া নোট সেই দুর্নীতির হয়ে থাকতে পারে।
উল্লেখ্য, সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছিল। এমনকি বিষয়টি নিয়ে গত সপ্তাহে বিজেপি বিধায়ক সজল ঘোষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চিঠি পাঠিয়েছিলেন। তিনি তদন্ত দাবি করেছিলেন। ব্যাঙ্কের পাস বইয়ের তথ্য তুলে ধরে সজল ঘোষ বলেন, ‘ছাত্র সংসদের সাংস্কৃতিক অনুষ্ঠানের তহবিলে দেড় কোটি টাকা জমা রয়েছে। কলেজের ছাত্র সংসদের জন্য পড়ুয়াদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা নেওয়া হয়। তা থেকে দেড় কোটি টাকা হতে পারে না।’সুরেন্দ্রনাথ কলেজের ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি বিধায়ক সজল ঘোষ । তিনি সরাসরি এই সবের পিছনে তৃণমূল নেতা সুদীপ এবং নয়নাকে দায়ী করেছেন।

Post Views: 70

Continue Reading

Previous: গরমের অস্বস্তিতে নাজেহাল রাজ্যবাসী, বৃহস্পতি থেকে বৃষ্টির পূর্বাভাস!
Next: ধর্নামঞ্চে আরও ধরাশায়ী মমতা; এলেন মাত্র ৮ বিধায়ক, তৃণমূলের বর্তমান-ভবিষ্যৎ শঙ্কটে

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.