Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ওয়াটার মেট্রো চালু হবে মহানগরে, জানালেন মুখ্যমন্ত্রী

ওয়াটার মেট্রো চালু হবে মহানগরে, জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 4, 2026
suvendu-nabanna.jpg

ওঙ্কার ডেস্ক: জলপথে যাতায়াতের জন্য কলকাতায় চালু হবে ওয়াটার মেট্রো, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অত্যন্ত আধুনিক এই পরিষেবা দেশের বেশ কিছু জায়গায় চালু হজয়েছে। এবার সেই শহরের তালিকায় নাম লেখাতে চলেছে কলকাতা। ইতিমধ্যে উপযুক্ত পদক্ষেপ শুরু করা হয়েছে বলে জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে নবান্নে বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানেই একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে। ভারতের মধ্যে প্রথম কেরলের কোচিতে ওয়াটার মেট্রো পরিষেবা চালু হয়। এর পর মোদী সরকার পরিকল্পনা করে দেশের ১৮ শহরে এই পরিষেবা চালুর। যার মধ্যে গুয়াহাটি, শ্রীনগর, পাটনা, বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজ রয়েছে। এই শহরগুলিতে প্রথম দফায় ওয়াটার মেট্রো চালু হওয়ার কথা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানালেন কলকাতাতেও ওয়াটার মেট্রো চালুর পদক্ষেপ করা হচ্ছে।

এ ছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে আকর্ষনীয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কপিলমুনির আশ্রমের সংলগ্ন সৈকতের উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, প্রতি বছর গঙ্গাসাগরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। দেশের বিভিন্ন রাজ্য থেকে পুণ্যার্থীরা আসেন। এই মেলাকে ঘিরে রাজ্য সরকার নিরাপত্তা ও সব ধরণের বন্দোবস্ত করে থাকে। বিজেপি সরকারে আসার পর আগামী বছরে প্রথম গঙ্গাসাগর মেলা পরিচালনার দায়িত্ব পালন করতে চলেছে নতুন সরকার। এই মেলার জন্য শুভেন্দু অধিকারীর সরকার কী কী বন্দোবস্ত করে সেদিকেই নজর রয়েছে সবার।

Post Views: 77

Continue Reading

Previous: বদ্রীনাথে নিষিদ্ধ সামগ্রী নিয়ে যাওয়ায় চার নেপালীর বিরুদ্ধে অভিযান চালায় ভারতীয় সেনা
Next: সরকারি চাল আত্মসাতের অভিযোগে পুলিশের জালে অনুব্রত ঘনিষ্ঠ রাজীব ভট্টাচার্য

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.