Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চেতলায় মদের আসরে গলায় শাবল ঢুকিয়ে খুন

চেতলায় মদের আসরে গলায় শাবল ঢুকিয়ে খুন

Online Desk অক্টোবর 26, 2025
20251026_134404.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়ঙ্কর খুনের ঘটনা কলকাতা শহরে। শনিবার রাতে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের ওয়ার্ডে চেতলায় ১৭ নম্বর বাসস্ট্যান্ডে গলায় শাবল ঢুকিয়ে দিয়ে নৃশংস ভাবে খুনের অভিযোগ উঠল। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মদের আসরে বচসা থেকেই এই খুনের ঘটনা। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে আটক করেছেন তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে খবর, নিহত ব্যক্তির নাম অশোক পাসোয়ান। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেন অশোক। সেই সময় কোনও কারণে নিজেদের মধ্যে ঝামেলা হয়। তা থেকে তৈরি হয় বচসা। আচমকা এক সঙ্গী অশোকের গলায় শাবল ঢুকিয়ে দেন। সেই অবস্থায় রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করেন অশোক। প্রায় ১০০ মিটার দৌড়ে পড়ে যান রাস্তার উপরই। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি, সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

অন্য দিকে, এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, যেখানে এই খুনের ঘটনা ঘটেছে সেই ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে প্রায় সময় মদের আসর বসে। মদ্যপ অবস্থায় লোকজন ঝামেলায় জড়ায়। শনিবার রাতের এই ঘটনার পর রবিবার সকাল থেকে থমথমে এলাকা। কোনও ধরণের হিংসার ঘটনা যাতে না ঘটে সে জন্য সতর্ক পুলিশ। তবে কী নিয়ে ওই দিন বচসা হয় তা এখনও স্পষ্ট নয়।

Post Views: 120

Continue Reading

Previous: যুদ্ধ ছাড়া কোনো উপায় থাকবে না, পাক-আফগান সীমান্ত বিতর্কে বললেন খোয়াজা আসিফ
Next: কুর্নুলের পর রাঁচি, চলন্ত বাসে ভয়াবহ আগুন ! আচমকা দুর্ঘটনায় আতঙ্কিত যাত্রীরা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.