Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কুর্নুলের পর রাঁচি, চলন্ত বাসে ভয়াবহ আগুন ! আচমকা দুর্ঘটনায় আতঙ্কিত যাত্রীরা

কুর্নুলের পর রাঁচি, চলন্ত বাসে ভয়াবহ আগুন ! আচমকা দুর্ঘটনায় আতঙ্কিত যাত্রীরা

Online Desk অক্টোবর 26, 2025
Ranchi-1.jpg

ওঙ্কার ডেস্ক : অন্ধপ্রদেশের কুর্নুলের বাস দুর্ঘটনার পুনরাবৃত্তি রাঁচিতেও। ঠিক একদিন পর একই ধরণের দুর্ঘটনায় আতপঙ্কিত সাধারণ মানুষ। শনিবার সন্ধ্যায় রাঁচি থেকে চাতরাগামী চলন্ত বাসে আগুন লাগে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা।

রাজ্য রাজধানী রাঁচি থেকে চাতরা যাওয়ার সময় রাঁচি লোহারডাগা হাইওয়েতে আচমকাই আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় ভয়াবহ আগুন থেকে প্রাণে বেঁচে গেলেন ৪০ জনেরও বেশি মানুষ। বাস কর্মী, পুলিশ ও সাধারণ মানুষের তৎপরতায় মর্মান্তিক দুর্ঘটনা থেকে রেহাই মিললো। মান্দার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কর্মালি জানিয়েছেন, “বাসে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। মান্দার বাজারের কাছে হঠাৎ আগুন লেগে যায়। ভাগ্যবশত, বাস চালকের তৎপরতায় বড়সড় বিপদ থেকে বাঁচলেন যাত্রীরা। সমস্ত যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়।” উদ্ধারের কাজে হাত বাড়িয়ে দিয়েছিলেন সেখানকার দোকানদাররা। দমকল আসার আগেই তারা ছুটে গিয়ে আগুন নিভিয়ে যাত্রীদের উদ্ধার করে। পুলিশের তরফে জানান হয়েছে, কোন যাত্রীরই কোনোরকম ক্ষতি হয়নি, এমনকি কোন জিনিসপত্রেরও ক্ষতি হয়নি।

আগুন নিভিয়ে বাসটি থানায় নিয়ে আসা হয় এবং বাস মালিককে খবর দেওয়া হয়। তার সঙ্গে সমস্ত যাত্রীদের ডাক্তার দেখিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়। পুলিশি সূত্রে জানা গেছে, ব্যাটারি বক্সে শর্টসার্কিটের ফলে এই আগুন লাগে। সূত্রের খবর, বাসে রাসায়নিক দ্রব্য থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রিতক ব্যবস্থা বাসে ছিল কিনা তা খতিয়ের দেখছের পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার একটি মোটর বাইকের সঙ্গে বাসের সংঘর্ষের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল অন্ধপ্রদেশের কুর্নুলে। চলন্ত অবস্থায় গোটা বাসের সেই দাউ দাউ আগুন দেখা গিয়েছিল। ওই দুর্ঘটনায় ২০জনেরও অধিক যাত্রীর মৃত্যু হয়। এর ঠিক একদিন পরেই রাঁচিতে একই ধরণের ঘটনা ঘটলো।

Post Views: 84

Continue Reading

Previous: চেতলায় মদের আসরে গলায় শাবল ঢুকিয়ে খুন
Next: বিশ্বের সর্বোচ্চ জগদ্ধাত্রী ! চন্দননগরে এবার বিশেষ চমক

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.