Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফ্ল্যাট দখল ও মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং

ফ্ল্যাট দখল ও মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং

Online Desk অক্টোবর 28, 2025
rakesh-singh.jpg

ওঙ্কার ডেস্ক: ফের গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং। প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনায় আগে একবার গ্রেফতার হয়েছিলেন তিনি। জামিনে মুক্তি পেলেও এবার ফ্ল্যাট দখল ও মারধরের অভিযোগ তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় ফের একবার তাঁকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার কসবা এলাকার একটি বহুতলে ফ্ল্যাট দখলের অভিযোগ ওঠে। যে ঘটনাকে কেন্দ্র করে বচসা শুরু হয়, তা থেকে হাতাহাতি হয়। অভিযোগ, রাকেশ সিং নিজের লোকজন নিয়ে গিয়ে ফ্ল্যাটের মালিককে মারধর করে। শুধু তাই নয়, তাঁর ছেলের উপরও হামলা করা হয়। পুলিশ জানতে পেরেছে, কসবার যে বহুতল নিয়ে ঝামেলা সেখানে রাকেশ সিংয়ের একটি ফ্ল্যাট রয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, ওই একই বহুতলে আরেকটি ফ্ল্যাট জোর করে দখল করে রেখেছেন রাকেশ সিং। সোমবার ফ্ল্যাটের মালিক চন্দু খাঁ লোকজন নিয়ে বিতর্কিত ফ্ল্যাটের জিনিসপত্র সরাতে যান। তখনই রাকেশ দলবল নিয়ে হামলা চালান বলে অভিযোগ। আক্রান্তদের দাবি, হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র ছিল। ঝামেলার জেরে গুরতর জখম হয়েছেন, চন্দু খাঁ ও তাঁর ছেলে সপ্তর্ষি খাঁ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।

অন্য দিকে, এই ঘটনার পর তৎপরতা বাড়ায় কসবা থানার পুলিশ। তদন্তে নেমে রাকেশ সিংকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তাঁর ছেলে শিবম ও মেয়ে সিমরনকেও গ্রেফতার করে পুলিশ।

Post Views: 89

Continue Reading

Previous: মঙ্গলবার বিকেল ৪টেয় কলকাতায় কমিশনের দফতরে এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠক
Next: ছট পুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে, বর্ধমানে দামোদরের ঘাটগুলিতে জনজোয়ার

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.