Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ক্ষমতায় ফিরে লালুদের বাড়ি পাল্টাতে বলল নীতিশ সরকার, সরব রোহিণী

ক্ষমতায় ফিরে লালুদের বাড়ি পাল্টাতে বলল নীতিশ সরকার, সরব রোহিণী

Online Desk নভেম্বর 26, 2025
lalu-tejashwi.jpg

ওঙ্কার ডেস্ক: ক্ষমতায় ফিরে লালুদের বাড়ি বদলানোর নির্দেশ দিল নীতীশ কুমারের সরকার। ২০ বছর পর পাটনার ১০, সার্কুলার রোডের বাড়ি ছাড়তে হবে লালু ও রাবড়ি দেবীদের। সরকারের তরফে বাংলো ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে লালুর পরিবারকে বিকল্প বাংলোও দেওয়া হচ্ছে।

সূত্রের খবর, লালুর পরিবারকে ৩৯, হার্ডিং রোডের বাংলোতে যেতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিহারের রাজনীতিতে। ইতিমধ্যে আরজেডির তরফে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলা হয়েছে। পারিবারিক কোন্দলে দল এবং পরিবার ছাড়ার ঘোষণা করেছিলেন লালুকন্যা রোহিণী আচার্য। তিনি এই ঠিকানা বদলের নির্দেশ নিয়ে সরব হয়েছেন নীতীশ কুমারের সরকারের বিরুদ্ধে। রোহিণী সমাজ মাধ্যমে লিখেছেন, ‘এটাই ‘সুশাসনবাবু’র উন্নয়নের মডেল। বহু মানুষের নেতা লালুপ্রসাদ যাদবকে অপমান করা তাঁর কাজ।’ রোহিণী আরও লেখেন, বাড়ি থেকে ওরা লালুপ্রসাদ যাদবকে তাড়াতে পারবে, কিন্তু বিহারের মানুষের মন থেকে কী ভাবে সরাবে?

উল্লেখ্য, লালুপত্নী রাবড়ী দেবী ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। ১০, সার্কুলার রোডের বাংলোটি প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবীর জন্য বরাদ্দ করা হয়েছিল। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যে বাড়িতে থাকেন তার থেকে অল্প দূরত্বে ছিল রাবড়ী দেবীর বাড়িটি। আরজেডি ক্ষমতায় না থাকলেও ওই বাড়িটিই ছিল লালুদের ঠিকানা। গত ২০ বছরে তাঁদেরকে ওই বাংলো থেকে উঠে যেতে বলা হয়নি। আরজেডি নেতা শক্তিসিংহ যাদব নীতীশ কুমার সরকারের এই নির্দেশের বিরোধিতা করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘রাবড়ী দেবী বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নন শুধু, তিনি বিধান পরিষদের বর্তমান বিরোধী নেত্রী। কোন নিয়মে তাঁর বাড়ি বদলে দেওয়া হল?’

Post Views: 105

Continue Reading

Previous: সংবিধান দিবসে ভাষণ রাষ্ট্রপতির, প্রণেতাদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
Next: বিনাড়ম্বরে শেষকৃত্যের পর এবার তাঁর বাসভবনে স্মরণসভার আয়োজন দেওল পরিবারের

সম্পর্কিত গল্প

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.