Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বিনাড়ম্বরে শেষকৃত্যের পর এবার তাঁর বাসভবনে স্মরণসভার আয়োজন দেওল পরিবারের

বিনাড়ম্বরে শেষকৃত্যের পর এবার তাঁর বাসভবনে স্মরণসভার আয়োজন দেওল পরিবারের

Online Desk নভেম্বর 26, 2025
derf.png

ওঙ্কার ডেস্ক: দীর্ঘদিন অসুস্থ থাকার পর চলতি সপ্তাহে সোমবার প্রয়াত হয়েছেন বলিউডের অভিনেতা ধর্মেন্দ্র। কিংবদন্তি অভিনেতার প্রয়াণের পর বলিউডে তৈরি হয়েছে শোকের আবহ। সোমবার মুম্বইয়ে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেন্দ্র। এবার তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে ইতিমধ্যেই মুম্বইয়ে পরিবারের তরফে আয়োজন করা হচ্ছে স্মরণসভার।
জানা গিয়েছে, আগামী সপ্তাহেই আয়োজিত হচ্ছে ধর্মেন্দ্রর পরিবারের তরফে এক স্মরণসভা। যদিও স্মরণসভাস্থল এখনও ঠিক হয়নি বলেই খবর। উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন। পরিবারের তরফে সেই জন্মদিন পালনের জন্য চলছিল নানা তোড়জোড়। কিন্তু সোমবারে যেন মুহূর্তে পালটে গেল ছবিটা। ধর্মেন্দ্রর মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে এবং তাঁর বাড়িতে দেখা করতে, পরিবারের দুঃসময়ে পাশে দাঁড়াতে পৌঁছন বলিউডের বহু বিশিষ্ট জন।
২৪ নভেম্বর প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হয় তাঁর শেষকৃত্য। উল্লেখ্য, ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। তাঁর অসুস্থতার খবরে বিচলিত হয়েছিল বলিউড থেকে আমজনতা। ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর ভুয়ো খবরও। যা শুনে রীতিমতো মনখারাপ হয়েছিল সকলের।

Continue Reading

Previous: ক্ষমতায় ফিরে লালুদের বাড়ি পাল্টাতে বলল নীতিশ সরকার, সরব রোহিণী
Next: বোর্ডকে তাঁর সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে বললেন গম্ভীর ! জানালেন, ‘ভারতীয় ক্রিকেট আগে, আমি নই’

সম্পর্কিত গল্প

New-Project-57.webp

ভোটার তালিকায় নাম বিভ্রাট নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষোভের মুখে ক্ষমা চাইল উত্তরপ্রদেশের নির্বাচন কমিশন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-51.webp

আগামী বছরই ছুটবে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন! উদ্বোধন নিয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-49.webp

আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার অন্ধ্র উপকূলে ল্যান্ডফল! বাংলাতেও দুর্যোগের মেঘ

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

New-Project-58.webp

“পুলিশকে কিছু অপ্রিয় কাজ করতে হবে”, গাইঘাটা এনকাউন্টারের পর জিরো টলারেন্সের বার্তা মন্ত্রী দিলীপের

Online Desk অক্টোবর 27, 2026
India-Bond-Market-Downturn.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-57.webp

ভোটার তালিকায় নাম বিভ্রাট নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষোভের মুখে ক্ষমা চাইল উত্তরপ্রদেশের নির্বাচন কমিশন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-56.webp

“ভগবান আছেন, সঠিক বিচার পেলাম”, গাইঘাটায় অভিযুক্তের এনকাউন্টারে পুলিশের পাশেই নির্যাতিতার পরিবার

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.