Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ১৮ বছর হলেই লিভ টুগেদার করা যাবে, পর্যবেক্ষণ রাজস্থান হাইকোর্টের

১৮ বছর হলেই লিভ টুগেদার করা যাবে, পর্যবেক্ষণ রাজস্থান হাইকোর্টের

Online Desk ডিসেম্বর 5, 2025
rajasthan-high-court.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের প্রচলিত আইন অনুসারে পুরুষের বিয়ের বয়স ২১ বছর। এ ক্ষেত্রে মহিলাদের নূন্যতম বয়স রাখা হয়েছে ১৮ বছর। তবে ১৮ বছর হলেই কোনও তরুণ ও তরুণী একসঙ্গে লিভ টুগেদার করতে পারবেন। এমনটাই পর্যবেক্ষণ রাজস্থান হাইকোর্টের।

বিচারপতির পর্যবেক্ষণ, বিয়ের আইনি বয়স না হলেও এক সঙ্গে থাকতে পারবেন দু’জন প্রাপ্তবয়স্ক। এটি তাঁদের সাংবিধানিক অধিকার। বিষয়টিকে বয়সের অজুহাতে খর্ব করা যাবে না বলে মত বিচারপতির। উল্লেখ্য, পরিবারের বিরুদ্ধে লিভ টুগেদার করতে বাধা দেওয়ার অভিযোগ তুলে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ১৮ বছরের এক তরুণী এবং ১৯ বছরের এক তরুণ। নিজেদের প্রাণের সুরক্ষা চেয়ে আদালতে আর্জি জানিয়েছিলেন তাঁরা। সূত্রের খবর, দু’জনেই রাজস্থানের কোটার বাসিন্দা। তাঁদের অভিযোগ, স্বেচ্ছায় তাঁরা লিভ টুগেদার করছেন। গত ২৭ অক্টোবর চুক্তিবদ্ধ হয়েছিলেন দুজনেই। কিন্তু তরুণীর পরিবার ওই যুগলকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। যুগলের অভিযোগ, বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

যদিও সরকারি আইনজীবী যুগলের একত্রবাসের বিরোধিতা করেছেন। তাঁর যুক্তি, তরুণ এখনও ২১ বছর বয়সী হয়নি। তাই তাঁদেরকে একসঙ্গে থাকার অনুমতি দেওয়া উচিত নয়। যদিও হাইকোর্ট এই যুক্তি মানতে চায়নি। আদালতের পর্যবেক্ষণ, সংবিধানের ২১ ধারা অনুযায়ী বেঁচে থাকা এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার প্রত্যেকের রয়েছে।

Post Views: 186

Continue Reading

Previous: ভারত রাশিয়ার যৌথ বিবৃতি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে সমর্থন রাশিয়ার
Next: ইন্ডিগো সংকটের উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ, ৩ দিনের মধ্যে সমস্যা মিটবে জানালো কেন্দ্র

সম্পর্কিত গল্প

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.