Skip to content
নভেম্বর 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • অবৈধ মদের গাড়ি আটকানোর চেষ্টা, পুলিশ আধিকারিককে পিষে দিয়ে গেলে চালক

অবৈধ মদের গাড়ি আটকানোর চেষ্টা, পুলিশ আধিকারিককে পিষে দিয়ে গেলে চালক

Online Desk নভেম্বর 2, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রদেশে বেআইনি মদের কারবার রুখতে গিয়ে প্রাণ গেল এক পুলিশ আধিকারিকের। মদ পাচারের সন্দেহে একটি গাড়ি আটকানোর চেষ্টা করছিলেন তিনি। সেই সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে দেওয়াস জেলার ইন্দোর-বেতুল জাতীয় সড়কে। সোমবার এই খবর জানানো হয়েছে পুলিশের তরফে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশ আধিকারিকের নাম দিলীপ পুরী। তিনি খাতেগাঁও থানার ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে অন্যান্য পুলিশকর্মীকে সঙ্গে নিয়ে জাতীয় সড়কে পৌঁছেছিলেন। একটি গাড়িতে করে বেআইনি মদ পাচার করা হচ্ছে বলে খবর ছিল। অভিযান চলাকালীন গাড়িটি দিলীপ পুরীকে চাপা দেয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে মৃত্যু হয়। গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। মদবোঝাই গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। মূলত দুটি বিষয় আপাতত খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি কীভাবে ওই পুলিশ আধিকারিককে ধাক্কা দিল এবং চালক পালানোর চেষ্টা করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে তাঁকে চাপা দিয়েছিল কি না।

উল্লেখ্য, দেওয়াস জেলায় বেআইনি মদের কারবার নিয়ে এর আগেও বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি ভেজাল মদ পান করে একাধিক মৃত্যুর অভিযোগ সামনে এসেছিল। ২৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবরের মধ্যে চন্দনা ও বিনজানা গ্রামের অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তাঁদের মৃত্যুর নেপথ্যে বিষাক্ত মদপানই কারণ বলে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া আরও কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের মধ্যে কেউ কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন।

Continue Reading

Previous: দুর্গাপুজোর পাস বিক্রি-কাণ্ডে ইন্দ্রনীল সেনের কন্যাকেও তলব পুলিশের
Next: দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভারতের প্রথম বুলেট ট্রেন, ঘণ্টায় সর্বোচ্চ গতি ২৮০ কিলোমিটার

সম্পর্কিত গল্প

bullet-train-india.jpg

দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভারতের প্রথম বুলেট ট্রেন, ঘণ্টায় সর্বোচ্চ গতি ২৮০ কিলোমিটার

Online Desk নভেম্বর 2, 2026
indranil.jpeg

দুর্গাপুজোর পাস বিক্রি-কাণ্ডে ইন্দ্রনীল সেনের কন্যাকেও তলব পুলিশের

Online Desk নভেম্বর 2, 2026
humayun-kabir.jpg

৬ ডিসেম্বর জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি হুমায়ুনের, চ্যালেঞ্জ প্রশাসনকে

Online Desk নভেম্বর 2, 2026

You may have missed

Youth-Protesters-Raising-Their-Voices.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 2, 2026
yjf.png

চিকেন ক্লিয়ার স্যুপ: হালকা খাবারে প্রোটিনের যোগান:-

Online Desk নভেম্বর 2, 2026
WhatsApp-Image-2026-09-04-at-17.56.42.jpeg

২ নভেম্বর কেমন কাটবে? জেনে নিন ১২টি রাশির ভাগ্য, প্রেম, অর্থ ও কর্মজীবনের আজকের রাশিফল

Online Desk নভেম্বর 2, 2026
bullet-train-india.jpg

দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভারতের প্রথম বুলেট ট্রেন, ঘণ্টায় সর্বোচ্চ গতি ২৮০ কিলোমিটার

Online Desk নভেম্বর 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.