Skip to content
নভেম্বর 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • দুর্গাপুজোর পাস বিক্রি-কাণ্ডে ইন্দ্রনীল সেনের কন্যাকেও তলব পুলিশের

দুর্গাপুজোর পাস বিক্রি-কাণ্ডে ইন্দ্রনীল সেনের কন্যাকেও তলব পুলিশের

Online Desk নভেম্বর 2, 2026
indranil.jpeg

ওঙ্কার ডেস্ক: দুর্গাপুজোর পাস বিক্রি সংক্রান্ত আর্থিক দুর্নীতির তদন্তে এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কন্যাকে তলব করল কলকাতা পুলিশ। সোমবার তাঁকে লালবাজারে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, এই মামলার আর্থিক লেনদেনের সঙ্গে তাঁরও যোগ থাকতে পারে। আগে থেকেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর নজর রেখেছিলেন তদন্তকারীরা। এবার সেই সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

উল্লেখ্য, দুর্গাপুজোর পাস বিক্রিকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে ইন্দ্রনীলকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। এই মামলার এফআইআরে তাঁর স্ত্রী মধুছন্দা সেনের নামও রয়েছে। তবে কলকাতা হাই কোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন তিনি। অন্যদিকে, ইন্দ্রনীলের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ, পুজোর পাস বিক্রি এবং বিশেষ প্রিভিউ শো আয়োজনের মাধ্যমে কোটি কোটি টাকা সংগ্রহ করেছিলেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী। পুলিশের দাবি, ইন্দ্রনীলের কন্যার অ্যাকাউন্টেও অর্থ লেনদেনের তথ্য মিলেছে। সেই টাকার উৎস এবং লেনদেনের কারণ জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে লালবাজার।

‘মাস আর্ট’ নামে একটি সংস্থার নাম তদন্তে উঠে এসেছে। অভিযোগ, এই সংস্থার মাধ্যমেই দুর্গাপুজোর পাস বিক্রি এবং প্রিভিউ শোয়ের আয়োজন করা হত। মধুছন্দা সেন ওই সংস্থার পদাধিকারী ছিলেন। ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর সংস্থাটি তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে। অভিযোগ, পাস বিক্রির প্রচারে বেআইনিভাবে ইউনেস্কোর নাম ব্যবহার করা হত। ক্রেতাদের বোঝানো হত, এই উদ্যোগের পিছনে ইউনেস্কোর সরাসরি অনুমোদন রয়েছে। যদিও অভিযোগ অনুযায়ী, ইউনেস্কোর সঙ্গে এমন কোনও বাণিজ্যিক চুক্তি ছিল না।

Continue Reading

Previous: ৬ ডিসেম্বর জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি হুমায়ুনের, চ্যালেঞ্জ প্রশাসনকে
Next: অবৈধ মদের গাড়ি আটকানোর চেষ্টা, পুলিশ আধিকারিককে পিষে দিয়ে গেলে চালক

সম্পর্কিত গল্প

bullet-train-india.jpg

দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভারতের প্রথম বুলেট ট্রেন, ঘণ্টায় সর্বোচ্চ গতি ২৮০ কিলোমিটার

Online Desk নভেম্বর 2, 2026
police.jpg

অবৈধ মদের গাড়ি আটকানোর চেষ্টা, পুলিশ আধিকারিককে পিষে দিয়ে গেলে চালক

Online Desk নভেম্বর 2, 2026
humayun-kabir.jpg

৬ ডিসেম্বর জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি হুমায়ুনের, চ্যালেঞ্জ প্রশাসনকে

Online Desk নভেম্বর 2, 2026

You may have missed

Youth-Protesters-Raising-Their-Voices.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 2, 2026
yjf.png

চিকেন ক্লিয়ার স্যুপ: হালকা খাবারে প্রোটিনের যোগান:-

Online Desk নভেম্বর 2, 2026
WhatsApp-Image-2026-09-04-at-17.56.42.jpeg

২ নভেম্বর কেমন কাটবে? জেনে নিন ১২টি রাশির ভাগ্য, প্রেম, অর্থ ও কর্মজীবনের আজকের রাশিফল

Online Desk নভেম্বর 2, 2026
bullet-train-india.jpg

দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভারতের প্রথম বুলেট ট্রেন, ঘণ্টায় সর্বোচ্চ গতি ২৮০ কিলোমিটার

Online Desk নভেম্বর 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.