প্রশান্ত দাস, মালদা: দীর্ঘদিন ধরে এলাকায় বেহাল রাস্তা। বর্ষায় পথ চলাচল দুষ্কর হয়ে উঠেছে। সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্র ছাত্রী, কাদা পথ দিয়ে যেতে প্রতিনিয়ত সমস্যায় পড়ছে। প্রতিবাদে বৃহস্পতিবার মালদার গাজোল ব্লকের রানীগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরে গাজল _বামন গোলা রাজ্য সড়ক অবরোধ করলেন গ্রামবাসীবা। অবরোধ সামিল হয়েছিল ছাত্র-ছাত্রীরাও। খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকায় আসে গাজোল থানার পুলিশ। পুলিশের অনুরোধে গ্রামবাসীরা অবরোধ তুলে নিলেও গাজল থানার আইসি আশীষ কুন্ডু সহ পুলিশ কর্মীদের, ওই কাদা রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য করেন গ্রামবাসীরা । গ্রামবাসীরা জানাচ্ছেন এর আগেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু রাস্তা তৈরি করা হয়নি। সেই কারণেই তারা এই পথ বেছে নিয়েছেন।
আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির তরজা।
বিজেপির অভিযোগ, বর্তমান সরকারের আমলে কোন কাজ হচ্ছে না। বাধ্য হয়ে গ্রামবাসীরা এভাবে আন্দোলনে নামছে।
পাল্টা তৃণমূলের দাবি ১০০ দিনের কাজের টাকা ঢুকলেই প্রথম এই রাস্তার কাজ করা হবে।
