Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলার বাড়ি প্রকল্পে ১২ লক্ষ মানুষ দ্বিতীয় কিস্তির টাকা পাবেন মে মাসে

বাংলার বাড়ি প্রকল্পে ১২ লক্ষ মানুষ দ্বিতীয় কিস্তির টাকা পাবেন মে মাসে

Online Desk এপ্রিল 22, 2025
20250422_154409.jpg

ওঙ্কার ডেস্ক: প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের পাকা বাড়ি তৈরি করে দিতে রাজ্য সরকার চালু করেছিল বাংলার বাড়ি প্রকল্প। সেই প্রকল্পের আওতায় ১২ লক্ষ মানুষকে গত বছর ডিসেম্বর মাসে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দিয়েছিল নবান্ন। এবার সেই ১২ লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা পাবেন আগামী মে মাসে, এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুরে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী এমনটাই ঘোষণা করেন।

উল্লেখ্য, এখনও গ্রাম বাংলায় বহু মানুষের মাথা গোঁজার ঠাঁই নেই। খুব কষ্টে দিন যাপন করছেন এ রাজ্যের বহু মানুষ। নুন আনতে পান্তা ফুরানো অবস্থা যাদের তাদের কাছে পাকা বাড়ি তৈরি করা কেবলই স্বপ্ন। তাদের কথা ভেবে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, আরও ১৬ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হবে। বাংলার বাড়ি প্রকল্পে সেই বাড়ি নির্মাণ করা হবে বলে জানিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। চলতি বছরের ডিসেম্বর মাসে তাঁদের প্রথম কিস্তির টাকা দেবে নবান্ন। অর্থাৎ দু’দফায় মোট ২৮ লক্ষ মানুষ বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেতে চলেছেন।

এই প্রকল্প চালু হওয়ার পর থেকে গত ১৪ বছরে এই প্রকল্পের আওতায় ৫৭ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ঘাটালে বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বাংলা বাড়ি বানিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে জলপাইগুড়িতে টর্নেডোর ফলে ক্ষতিগ্রস্তদের বাড়ি করে দেওয়া হয়েছে বলে জানান মমতা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আবাসে ১ নম্বর থাকা সত্ত্বেও গত ৩ বছর ধরে কেন্দ্র টাকা দেয়নি, বাংলার গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন। তাই আমরা নিজেরাই ওই বাড়ি তৈরি করে দেব বলেছিলাম। আমরা কথা দিলে আমরা কথা রাখতে জানি।’

Post Views: 99

Continue Reading

Previous: মোদীর সঙ্গে বৈঠক মার্কিন ভাইস প্রেসিডেন্টের, ভ্যান্সের সন্তানদের হাতে ময়ূরের পালক তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী
Next: আমেরিকায় ফের বিমান দুর্ঘটনা, অরল্যান্ডোতে দাউদাউ করে জ্বলল মার্কিন বিমান

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.