Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মঙ্গলবার উত্তরবঙ্গে একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার উত্তরবঙ্গে একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রীর

Online Desk মে 20, 2025
20250520_110228.jpg

ওঙ্কার ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার। এদিন জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি।

প্রশাসনিক সূত্রের খবর, ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত হবে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর মূলত প্রশাসনিক হলেও, রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, উত্তরবঙ্গের আট জেলায় বিগত কয়েক বছরে জোড়াফুল শিবিরের জনসমর্থন অনেকটাই বেড়েছে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে শাসকদলের প্রতি মানুষের জনসনর্থন যাতে অটুট থাকে সেদিকে সতর্ক নজর রয়েছে শীর্ষ নেতৃত্বের।

উল্লেখ্য, সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বিজনেস সামিটের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কলকাতা, দিঘার ধাঁচে উত্তরবঙ্গেও একটা কনভেনশন সেন্টার তৈরি করা হবে। আর সেখানেই প্রতি বছর হবে বাণিজ্য সম্মেলন। ওই দিন শিলিগুড়িতেই ওয়েবেলের ডেটা ব্যাঙ্ক এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের চারটি শিল্পতালুকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের পর বুধবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের আট জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি ফিরে আসবেন কলকাতায়।

Post Views: 201

Continue Reading

Previous: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা ইতিবাচক ভাবে এগোচ্ছে
Next: পরী মণির ঝুলন্ত দেহ উদ্ধার! ঘটনার আসল সত্য কী?

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.