Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভোটের আগে সরকারের সাফল্য তুলে ধরতে ‘উন্নয়নের পাঁচালি’ মমতার

ভোটের আগে সরকারের সাফল্য তুলে ধরতে ‘উন্নয়নের পাঁচালি’ মমতার

Online Desk ডিসেম্বর 2, 2025
mamata-ss.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। ঘর গোছাতে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। এই আবহে মঙ্গলবার নবান্নে ‘উন্নয়নের পাঁচালি’ শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৪ বছরে তাঁর সরকার উন্নয়ন খাতে কী কী কাজ করেছে, সেই খতিয়ান তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিধবা ভাতা পাচ্ছেন ২০ লক্ষ ৫৭ হাজার মানুষ। বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা ৫৫ লক্ষ ৬১ হাজার। পশ্চিমবঙ্গ সরকারের মানবিক ভাতা পাচ্ছে সাত লক্ষ ৫৯ হাজার জন। এ ছাড়া জয় জোহার প্রকল্পে সুবিধা পাচ্ছেন দু’লক্ষ ৯৮ হাজার জন। তফশিলী বন্ধুতে উপকৃত মানুষের সংখ্যা ১১ লক্ষ ৪৫ হাজার। সমব্যথী পেয়েছেন ২৮ লক্ষ মানুষ। কোন প্রকল্পে কত খরচ হয়েছে তাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সবুজশ্রী প্রকল্পে খরচ হয়েছে ৪৪ কোটি টাকা। আনন্দধারা প্রকল্পে খরচের পরিমাণ এক কোটি ২১ লক্ষ।’ স্বাস্থ্যখাতে তৃণমূল সরকারের বাজেট ১৪ বছরে ছ’গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের দু’কোটি ৪৫ লক্ষ পরিবার সুবিধা পাচ্ছে। যার জন্য খরচ হয়েছে ১৩ হাজার ১৫৬ কোটি টাকা। শিশুসাথী প্রকল্পের আওতায় বিনা পয়সায় ৬৪ হাজার শিশুর হার্ট অপারেশন হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন থেকে এদিন মুখ্যমন্ত্রী বিজেপিকে সমালোচনা করেন। তিনি বলেন, ‘অনেক রাজ্যে বিজেপি দেখানোর জন্য করছে। বিহারে ভোটের আগেও করেছে। আমরা তো প্রতি বছরই ১২ হাজার করে দিই। পাঁচ বছরে ৬০ হাজার।’ পশ্চিমবঙ্গে দু’কোটি ২১ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন বলে জানান তৃণমূল সুপ্রিমো।

Post Views: 99

Continue Reading

Previous: বাংলাদেশের হঠাৎ ‘আইপি’ বন্ধ ! কোটি টাকার ক্ষতিতে মাথায় হাত দক্ষিণ দিনাজপুরের আন্তর্জাতিক পেঁয়াজ রপ্তানিকারকদের
Next: নবান্নে প্রশাসনিক বৈঠকে প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.