Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এসআইআর-এ বাদ পড়া ভোটারদের সহায়তায় ১২ ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে বিশেষ ক্যাম্প খুলছে নবান্ন

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের সহায়তায় ১২ ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে বিশেষ ক্যাম্প খুলছে নবান্ন

Online Desk ডিসেম্বর 3, 2025
nabanna.jpg

ওঙ্কার ডেস্ক: স্পেশাল ইনটেনসিভ রিভিশনে বাদ পড়া ভোটারদের সহায়তার জন্য বিশেষ ক্যাম্প খুলছে নবান্ন। আগামী ১২ ডিসেম্বর থেকে এই শিবির চালু করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদহের গাজোলে জনসভা থেকে এই ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

সূত্রের খবর, এসআইআর এ যাদের নাম বাদ পড়তে চলেছে সেই সমস্ত ভোটারদের নাম তুলতে ‘মে আই হেল্প ইউ’ শিবির খোলা হবে রাজ্য সরকারের তরফে। কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা দেওয়া এবং ডিজিটাইজেশনের দিন শেষ হচ্ছে। কমিশনের তরফে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১৬ ডিসেম্বর। কিন্তু রাজ্য সরকারের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন অবধি অপেক্ষা করবে না। তার আগেই সম্ভাব্য বাতিল ভোটারদের জন্য নথি তৈরি করতে ব্লকে ব্লকে ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

এদিন মুখ্যমন্ত্রী জনসভায় ভাষণ দেওয়ার সময় বলেন, ‘১২ ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প তৈরি হবে। সেখানে আপনারা যাবেন। যাঁর যা শংসাপত্র দরকার, সেখান থেকে নিয়ে নেবেন।’ জোড়াফুল শিবিরের কর্মীদের এই কাজে মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, কোন ব্লকে কাদের নাম বাদ পড়তে পারে সেই সংক্রান্ত তথ্য দলের কাছে রয়েছে। নতুন করে নাম তুলতে হলে কী করণীয় সেই প্রস্তুতিও সেরে রেখেছে তৃণমূল সাংগঠনিক ভাবে।

Post Views: 107

Continue Reading

Previous: ‘ভোটের জন্য আপনাদের কাছে আসিনি, পাশে দাঁড়াতে এসেছি’: মালদায় মমতা
Next: কি এই সঞ্চার সাথী অ্যাপ ? টেলিকমিউনিকেশনের কিছু কার্যকরী বিবৃতি

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.