Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আদালতে চলছিল মামলা, স্ত্রীকে গুলি করে খুনের পর নিজের মাথায় গুলি যুবকের

আদালতে চলছিল মামলা, স্ত্রীকে গুলি করে খুনের পর নিজের মাথায় গুলি যুবকের

Online Desk জুন 5, 2026
gun.jpg

ওঙ্কার ডেস্ক: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে গুলি করে খুন করলেন স্বামী। এর পর নিজেকেও গুলি করে আত্মঘাতী হয়েছেন তিনি। উত্তরপ্রদেশের মথুরা জেলায় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোবর্ধন রোডের সূর্যনগর কলোনিতে এই গুলি চালনার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন মধ্যপ্রদেশের দাতিয়া জেলার কান্ধারি গ্রামের বাসিন্দা পোখান (২৩) এবং তাঁর স্বামী ঝাঁসির ছিব্রাবাড়ি এলাকার বাসিন্দা মিঠুন (২৭)। তদন্তকারীরা জানিয়েছেন, পোখান গত কয়েকদিন ধরে মথুরায় তার বান্ধবী রাগিনীর সঙ্গে থাকছিলেন। একটি বিউটি পার্লারে কাজ করতেন তিনি। এর আগে তিনি গোন্ডার একটি স্পা সেন্টারে কাজ করেছেন। পাঁচ বছর আগে প্রেম করে এই দম্পতির বিয়ে হয়, কিন্তু মতপার্থক্যের কারণে তারা আলাদাভাবে থাকছিলেন। ঝাঁসিতে কর্মরত মিঠুন তার স্ত্রীর খোঁজে বৃহস্পতিবার মথুরায় এসেছিলেন। প্রাথমিক তদন্ত অনুযায়ী, তাদের মধ্যে একটি মামলা চলছিল। আদালতের সেই মামলা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয়। পুলিশ জানিয়েছে, মিঠুন পোখানকে মামলাটি তুলে নিতে বলেন। কিন্তু তিনি রাজি হননি। বাদানুবাদের পর, মিঠুন তাঁর কাছে থাকা একটি পিস্তল দিয়ে স্ত্রীকে গুলি করেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, এরপর তিনি সেই বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার (সিটি) রাজীব কুমার সিং এবং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত কপিল ঘটনাস্থলে পৌঁছান। প্রমাণ সংগ্রহের জন্য ফরেনসিক বিশেষজ্ঞদেরও ডাকা হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Post Views: 86

Continue Reading

Previous: ‘নতুন তৃণমূল’ নিয়ে সামজিক মাধ্যমে ঋতব্রত-কে খোঁচা কুণালের
Next: বিদ্রোহের মুখে সেনাপতির আধিপত্যে কোপ ! দলের গঠনতন্ত্র বদলে অভিষেকের সঙ্গে দুই উপ-সম্পাদক জুড়ে দিলেন মমতা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.