Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সন্তানের বাবা হতে পারেননি, তাই দুই প্রতিবেশীকে ডাইনি সন্দেহে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন

সন্তানের বাবা হতে পারেননি, তাই দুই প্রতিবেশীকে ডাইনি সন্দেহে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন

Online Desk ফেব্রুয়ারি 12, 2026
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: কুসংস্কারের বশবর্তী হয়ে দুই প্রতিবেশীকে নৃশংসভাবে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিংরাউলি জেলায়। তদন্তে জানা গিয়েছে, স্ত্রীর গর্ভপাতের পর বাবা হতে না পারায় ওই ব্যক্তি দুই প্রতিবেশীকে সন্দেহ করেছিলেন। অভিযুক্তের অন্ধবিশ্বাস ছিল, প্রতিবেশীরা ডাইনি বিদ্যার চর্চা করায় তিনি বাবা হতে পারছেন না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিয়াওয়ান থানা এলাকার অন্তরওয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের নাম ছত্রপতি সিং। ছত্রপতির অভিযোগ, প্রতিবেশীরা ডাইনি বিদ্যার চর্চা করায় তিনি বাবা হতে পারেননি। ঠান্ডা মাথায় দুই প্রতিবেশীকে খুন করার পরিকল্পনা করেন ছত্রপতি। সেই মতো বৃহস্পতিবার তাঁর বাড়িতে একটি প্রার্থনার আয়োজন করেন তিনি। সেখানে কেওয়াল সিং এবং তাঁর স্ত্রী ফুলমতি-সহ অন্যান্য প্রতিবেশীদের আমন্ত্রণ জানান। তদন্তে জানা গিয়েছে, কেওয়াল তাঁর স্ত্রী ফুলমতিকে নিয়ে সেখানে পৌঁছালে, ছত্রপতি আচমকা কুড়ুল নিয়ে তাঁদের উপর হামলা করেন। উপস্থিত কয়েক জন বাধা দেওয়ার চেষ্টা করলেও ক্ষুব্ধ ছত্রপতি তাঁদেরকেও আক্রমণ করেন। কেওয়াল এবং ফুলমতি– দুজনকে খুনের পর নিজেকে ঘরের মধ্যে আটকে রাখেন ছত্রপতি। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করেন। সেই সঙ্গে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সিংরাউলির পুলিশ সুপার (এসপি) মনীশ খাত্রি বলেছেন, ‘অভিযুক্তের স্ত্রীর গর্ভপাত হয়েছিল। সে কারণে ছত্রপতি সন্দেহ করেছিলেন, তাঁর প্রতিবেশীরা কোনও জাদুবিদ্যা করেছে। তার ফলে তিনি বাবা হতে পারেননি। তাই, তিনি বাড়িতে দেবতার পুজোর অজুহাতে প্রতিবেশীদের ডেকে হত্যা করেন।’ তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে পুজোয় ব্যবহৃত কিছু উপকরণ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে।

Post Views: 159

Continue Reading

Previous: হুগলির ত্রিবেণী কুম্ভমেলায় রাজ্যপাল সিভি আনন্দ বোস
Next: জেলের মধ্যে অমানবিক নির্যাতন! ৮৫% দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান খান

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.