Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • জেলের মধ্যে অমানবিক নির্যাতন! ৮৫% দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান খান

জেলের মধ্যে অমানবিক নির্যাতন! ৮৫% দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান খান

Online Desk ফেব্রুয়ারি 12, 2026
imran-khan.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলের মধ্যে অমানবিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ, আদিয়ালা কারাগারে তাঁকে নির্জন কক্ষে রাখার পাশাপাশি শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করা হচ্ছে। এর ফলে তিনি ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যেরও অবনতি হয়েছে বলে রিপোর্টে দাবি।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের তরফে নিযুক্ত অ্যামিকাস কিউরি সলমন সফদার একটি রিপোর্ট তৈরি করেছেন। যেখানে বলা হয়েছে, ইমরান খান তাঁর ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন। শুধু তাই নয়, ইমরানকে চিকিৎসা পরিষেবা দিতেও জেল কর্তৃপক্ষ অস্বীকার করেছেন বলে অভিযোগ। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিঃসঙ্গ কক্ষে রাখা, সময়মতো চিকিৎসা না দেওয়া, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া এবং আইনি পরামর্শ থেকে বিচ্ছিন্ন করার পিছনে পাকিস্তানের ডিপ স্টেট এবং পাকিস্তান সেনাবাহিনীর হাত রয়েছে।

রিপোর্ট অনুসারে, ইমরান খান অ্যামিকাস কিউরিকে বলেছিলেন প্রায় তিন থেকে চার মাস আগে, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত, তাঁর দুই চোখেই স্বাভাবিক ৬ x ৬ দৃষ্টিশক্তি ছিল।’ এর পর তিনি ‘ক্রমাগত ঝাপসা দেখতে থাকেন। বারবার তৎকালীন জেল সুপারকে জানালেও জেল কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি। রিপোর্টে আরও বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে আদিয়ালা কারাগারে ইমরান খানকে নিয়ে আসার পর থেকে প্রায় দুই বছর চার মাস ধরে তাঁকে নির্জন কক্ষে রাখা হয়েছে।

Post Views: 167

Continue Reading

Previous: সন্তানের বাবা হতে পারেননি, তাই দুই প্রতিবেশীকে ডাইনি সন্দেহে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন
Next: হালকা শীতের আমেজে মজে রাজ্যবাসী, ভালোবাসার দিনে কেমন থাকবে আবহাওয়া?

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.