Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হালকা শীতের আমেজে মজে রাজ্যবাসী, ভালোবাসার দিনে কেমন থাকবে আবহাওয়া?

হালকা শীতের আমেজে মজে রাজ্যবাসী, ভালোবাসার দিনে কেমন থাকবে আবহাওয়া?

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
shd.png

ওঙ্কার ডেস্ক: ভালোবাসার সপ্তাহজুড়ে শীতের আমেজে কোনোও খামতি ছিল না। বর্তমানে রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ বজায় রয়েছে। শুক্রবার রাজ্যের জেলায় জেলায় সকালে ও রাতে শীতের হালকা শীতের আমেজ থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দিনে শীতের অনুভূতি কমতে পারে পাশাপাশি উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা আরও দু-ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবারে মধ্যে দিনের বেলায় শীত কার্যত উধাও হবে বলেই অনুমান আবহাওয়াবিদদের। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া না থাকলেও দক্ষিণা বাতাসের দাপট এখনই বাড়ছে না। বর্তমানে কলকাতায় ১৬ ডিগ্রির ঘরে পারদ, তবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে ৫-৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১২-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। ঘন কুয়াশার সতর্কতা আপাতত নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাতে খুব হালকা শিশির বা কুয়াশা থাকার সম্ভাবনা সকালের দিকে।
কলকাতার তাপমাত্রা ওঠানামা করছে। সামান্য হলেও নেমেছে তাপমাত্রা। তবে ১৬ ডিগ্রির ঘরেই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রা ফের স্বাভাবিকের নিচে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি। আগামী দু’দিন তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। উইকেন্ডে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। শুক্রবার কলকাতায় পরিস্কার আকাশ। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Post Views: 206

Continue Reading

Previous: জেলের মধ্যে অমানবিক নির্যাতন! ৮৫% দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান খান
Next: পুরুলিয়ায় সুখেন মাহাতোর বাড়ি যাচ্ছেন অভিষেক, মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে শাসক দল

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.