Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুরুলিয়ায় সুখেন মাহাতোর বাড়ি যাচ্ছেন অভিষেক, মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে শাসক দল

পুরুলিয়ায় সুখেন মাহাতোর বাড়ি যাচ্ছেন অভিষেক, মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে শাসক দল

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
abhishek.jpg

ওঙ্কার ডেস্কঃ পুনেতে বাংলার পরিযায়ী শ্রমিক খুনে ফের রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ভোটের আগে শাসক বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি চলছেই। মৃতের পরিবারের পাশে রয়েছে শাসক দল। শুক্রবার সুখেন মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করতে পুরুলিয়া যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, দুপুর ১২টা নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন তিনি। পাশাপাশি ভিন রাজ্যে কর্মরত বাঙালি ও পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ইস্যুতেও অবস্থান স্পষ্ট করবেন তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, দেশে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে ভিনরাজ্যের মানুষদের বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দেওয়া হচ্ছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
গত বুধবার দুপুরে পুনের শিকারপুর থানার কোরেগাঁও ভিমা এলাকা থেকে উদ্ধার হয় সুখেন মাহাতোর দেহ। ২০২১ সাল থেকে পুনেতেই একটি গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারী সংস্থায় কাজ করতেন তিনি। কোরেগাঁও ভিমার সংলগ্ন সনৎবাড়ি এলাকা থেকেই তাঁর দেহ উদ্ধার হয়।
শিকরাপুর থানার ইন্সপেক্টর দীপ্রতন গায়কোয়াড় জানান, ঘটনার দিন বিকেল ৩টে নাগাদ তিনি বাড়ি থেকে কাজে যাওয়ার উদ্দেশ্যে বেরোলেও কর্মস্থলে না গিয়ে কোরেগাঁও এলাকায় মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করছিলেন। সেই সময় দুই ব্যক্তির সঙ্গে তাঁর বচসা বাধে। সেই সূত্রেই এই হত্যাকাণ্ড। বাংলায় কথা বলার কারণেই তাঁকে মারধর করে খুন করা হয়েছে, এই অভিযোগ খারিজ করেছে মহারাষ্ট্র পুলিশ।
উল্লেখ্য, এর আগেও ভিন রাজ্যে একাধিক বাংলার পরিযায়ী শ্রমিকের প্রাণ গিয়েছে। তা নিয়েও একাধিক বার সরব হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী।

Post Views: 162

Continue Reading

Previous: হালকা শীতের আমেজে মজে রাজ্যবাসী, ভালোবাসার দিনে কেমন থাকবে আবহাওয়া?
Next: তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানালেন মোদী, বাংলাদেশ নির্বাচনে জয়ের জন্য শুভেচ্ছা জানাল আমেরিকাও

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.