Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চাকরিপ্রার্থীদের জন্য রবিবার সকাল থেকেই মিলবে মেট্রো, সময়সূচি জানাল কর্তৃপক্ষ

চাকরিপ্রার্থীদের জন্য রবিবার সকাল থেকেই মিলবে মেট্রো, সময়সূচি জানাল কর্তৃপক্ষ

Online Desk ডিসেম্বর 5, 2025
metro-d.jpg

ওঙ্কার ডেস্ক: উৎসব বা কোনও বিশেষ দিন উপলক্ষে মেট্রোর সময়সূচিতে পরিবর্তন করে কর্তৃপক্ষ। আগামী রবিবার রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এগজামিনেশন। সেই উপলক্ষে চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখে ওই দিন সকালে এক ঘন্টা আগে থেকে পরিষেবা শুরু হবে মেট্রো রেলে।

রিপোর্ট অনুসারে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনে আগামী রবিবার ডাউন লাইনে ৬৮টি এবং আপ লাইনে ৬৮টি মেট্রো চলবে। ওই দিন মোট ১৩৬টি মেট্রো চলবে বলে জানানো হয়েছে। চাকরিপ্রার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এক ঘন্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে পরিষেবা। রবিবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে সকাল ৯টার পরিবর্তে ৮টায় শুরু হবে পরিষেবা। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৯টা ৪ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে যাওয়া মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দমদম যাওয়ার জন্য শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৩ মিনিটে।

মেট্রো রেল সূত্রে খবর, ওই দিন হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত আপ ও ডাউন লাইনে ৫৫টি করে মোট ১১০টি মেট্রো চলবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী মেট্রো ছাড়বে সকাল ৯টায়। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে ৯টা ২ মিনিটে।

Post Views: 173

Continue Reading

Previous: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মিউচুয়াল ফাণ্ড বিক্রি কি এতটাই জরুরি
Next: সোশ্যাল মিডিয়ায় মৃণাল ঠাকুরের ইন্দোওয়েস্টার্ন লুকে ভাইরাল পোস্ট

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.