Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রেক খারাপ হয়ে পর পর স্টেশনে দাঁড়িয়ে মেট্রো, পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তি যাত্রীদের

রেক খারাপ হয়ে পর পর স্টেশনে দাঁড়িয়ে মেট্রো, পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তি যাত্রীদের

Online Desk জুলাই 5, 2025
metro.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: মেট্রোর এক রেক খারাপ হয়ে অফিস টাইমে বিপত্তি। শনিবার সকালে দমদম-কবি সুভাষ শাখার ডাউন লাইনে মেট্রোর একটি রেক বিকল হয়ে পড়ে। এর জেরে বহু স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রো। দুর্ভোগে পড়েন অফিসযাত্রী এবং পড়ুয়ারা। তবে কিছুক্ষণের মধ্যে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যতীন দাস পার্ক স্টেশনে নিউ গড়িয়াগামী একটি রেকের ত্রুটি ধরা পড়ে। যার জেরেই এই সমস্যা তৈরি হয়। কর্তৃপক্ষের দাবি, রেক খারাপ হয়ে গেলেও এদিন কিছুক্ষণের মধ্যে সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। অন্য দিকে যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ের চেয়ে বেশি ক্ষণ দাঁড়িয়েছিল মেট্রো। শুধু তাই নয় বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতেও হয়েছে। ফলে অফিস টাইমে বিপাকে পড়েছেন যাত্রীরা।

উল্লেখ্য, এর আগে গত সোমবারও মেট্রোতে বিভ্রাট তৈরি হয়। সেদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে পাতালপথে জল ঢুকে পড়েছিল। যার ফলে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল। চাঁদনি চক ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের মাঝামাঝি জায়গায় লাইনে জল জমেছিল। সেদিনেও অফিস টাইমে এমন বিপত্তি তৈরি হওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়েন স্কুল-কলেজ পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রীরা।

Post Views: 277

Continue Reading

Previous: বৃষ্টি থেকে রেহাই নেই টানা বৃষ্টির পূর্বাভাস উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
Next: ১৮ জুলাই বঙ্গ সফরে মোদী, তৃণমূলের শহিদ দিবসের আগে চমক?

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.