Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ১৮ জুলাই বঙ্গ সফরে মোদী, তৃণমূলের শহিদ দিবসের আগে চমক?

১৮ জুলাই বঙ্গ সফরে মোদী, তৃণমূলের শহিদ দিবসের আগে চমক?

Online Desk জুলাই 5, 2025
FotoJet.jpg

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসের ১৮ জুলাই ফের বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, আগামী ১৮ জুলাই দমদম সেন্ট্রাল জেলের মাঠে সভা করবেন তিনি। সভার প্রস্তুতির তোরজোড় শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপির নেতারা।
শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হবার পর এই প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস পালন হবে ধর্মতলায়। তার তিন দিন আগে প্রধানমন্ত্রীর এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনীতিক মহল। বিধানসভা নির্বাচন আর কয়েক মাস বাকি। শমীক ভট্টাচার্যের নেতৃত্বে ছাব্বিশের ভোটযুদ্ধে নামবে বিজেপি। সভাপতির দায়িত্ব নিয়েই ঐক্যের বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ও দিয়েছেন তিনি। ইতিমধ্যেই শমীক ভট্টাচার্যের এই সম্প্রীতির বার্তা নিয়ে রাজনীতিক মহলে চলছে কাটা ছেঁড়া। এর মাঝে প্রধানমন্ত্রীর এই সফর। এই সভা থেকে শমীকের সংখ্যালঘু ও ঐক্য মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী পাল্টা বার্তা দেন কিনা সেদিকে তাকিয়ে অনেক। প্রধানমন্ত্রী কি তাহলে এই সভা থেকে ভোটের দামামা বাজিয়ে দেবেন? কৌতুহল রাজনৈতিক মহলের।

এদিকে ছাব্বিশের নির্বাচনের আগে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ নিয়ে জোরকদমে মাঠে নেমেছে তৃণমূল। একুশের জুলাইয়ের মঞ্চ থেকেই ছাব্বিশের নির্বাচনের সুর বেঁধে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী। তাও তৃণমূলের শহিদ দিবসের তিন দিন আগে। রাজনীতির কারবারিরা বলছেন, তৃণমূল নির্বাচনের সুর বেঁধে দেওয়ার আগেই কি ভোটের দামামা বাজিয়ে যাবেন মোদী?

Post Views: 139

Continue Reading

Previous: রেক খারাপ হয়ে পর পর স্টেশনে দাঁড়িয়ে মেট্রো, পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তি যাত্রীদের
Next: ত্রিনিদাদ ও টোবাগোর পণ্ডিতরা যোগ দেবেন ‘গীতা মহোৎসবে’, তাঁদেরকে প্রশিক্ষণ দেবে ভারত

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.