Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জয়হিন্দ বিমানবন্দর থেকে সরাসরি শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পাওয়া যাবে মেট্রো পরিষেবা; জানাল কলকাতা মেট্রো

জয়হিন্দ বিমানবন্দর থেকে সরাসরি শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পাওয়া যাবে মেট্রো পরিষেবা; জানাল কলকাতা মেট্রো

Online Desk ডিসেম্বর 16, 2025
kolkata-merto.png

ওঙ্কার ডেস্ক: কলকাতা শহরে দুটি গুরত্বপুর্ণ মেট্রো স্টেশনে এবার থকে পাওয়া যাবে সরাসরি ট্রেন। জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে দক্ষিণের শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো। এই পরিষেবা চালু হওয়ায় বিমানবন্দর থেকে শহরের বিস্তীর্ণ অংশে যাতায়াত আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। এতদিন এই রুটে যাতায়াত করতে গেলে নোয়াপাড়া স্টেশনে ট্রেন বদল করতে হতো, যার ফলে ভিড় ও সময়ের চাপ বাড়ত। নতুন এই ব্যবস্থায় সেই অসুবিধা অনেকটাই কমবে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে পরীক্ষামূলক ভিত্তিতে সপ্তাহের বাকি সিন গুলিতে এই সরাসরি পরিষেবা চালু রাখা হচ্ছে। দিনে নির্দিষ্ট সময়ে দু’টি ট্রেন এই সম্পূর্ণ রুটে চলবে। সকাল ও রাতের সময়সূচি মূলত বিমানযাত্রী এবং অফিসগামী যাত্রীদের কথা মাথায় রেখেই নির্ধারণ করা হয়েছে। ফলে শহরে ঢোকা বা শহর ছাড়ার ক্ষেত্রে মেট্রো ব্যবহার আরও বাস্তবসম্মত বিকল্প হয়ে উঠবে।
এই রুটে চলাচলের সময় মেট্রোটি শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও ব্যস্ত স্টেশনের মধ্য দিয়ে যাবে। উত্তর কলকাতার দমদম, শ্যামবাজার থেকে শুরু করে মধ্য কলকাতার এসপ্লানেড, পার্ক স্ট্রিট এবং দক্ষিণ কলকাতার কালিঘাট, নেতাজি, মহানায়ক উত্তমকুমার, মাস্টারদা সূর্যসেন হয়ে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত অর্থাৎ কলকাতা মেট্রোর ব্লু লাইন ধরে হবে এই যাত্রাপথ। এর ফলে শুধু বিমানযাত্রী নয়, নিয়মিত অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষও এই পরিষেবার সুবিধা পাবেন।
মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, যাত্রীসংখ্যা ও পরিষেবার সাড়া পর্যবেক্ষণ করে ভবিষ্যতে এই রুটে আরও ট্রেন চালানোর বিষয়টি বিবেচনা করা হবে। শহরের ক্রমবর্ধমান যানজট এবং রাস্তার ওপর চাপ কমাতে মেট্রোর এই সরাসরি সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বিমানবন্দরকে শহরের মূল কেন্দ্রগুলির সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার ক্ষেত্রে এই উদ্যোগকে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদরা।
নতুন এই পরিষেবা চালুর খবরে যাত্রীদের একাংশ স্বস্তি প্রকাশ করেছেন। অনেকের মতে, ট্রেন বদলের ঝক্কি ছাড়াই একটানা যাত্রা করার সুযোগ পাওয়ায় সময় যেমন বাঁচবে, তেমনই ভিড় ও অস্বস্তিও কমবে।

Post Views: 223

Continue Reading

Previous: উধমপুরে জঙ্গি মোকাবিলায় শহিদ এসওজি জওয়ান
Next: আরজিকর কাণ্ডের দেড় বছর : আদালতের দৃষ্টি ফেরাতে আইন হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি তিলোত্তমার বাবা-মার

সম্পর্কিত গল্প

Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
rss-office.jpg

রাঁচিতে আরএসএস-এর অফিসে ছোঁড়া হল পেট্রোল বোম! ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির

Online Desk জুন 17, 2026

You may have missed

Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
Capture.JPG

ফিকে হয়ে যাচ্ছে লাল সূর্য, আত্মসমর্পণ করলেন মাও নেত্রী শকুন্তলা মাহাতো

Online Desk জুন 17, 2026
death.jpg

ভুবনেশ্বরের এইমস হাসপাতালের মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার

Online Desk জুন 17, 2026
phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.