Skip to content
জুলাই 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আরজিকর কাণ্ডের দেড় বছর : আদালতের দৃষ্টি ফেরাতে আইন হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি তিলোত্তমার বাবা-মার

আরজিকর কাণ্ডের দেড় বছর : আদালতের দৃষ্টি ফেরাতে আইন হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি তিলোত্তমার বাবা-মার

Online Desk ডিসেম্বর 16, 2025
RGR.jpg

শুক্লা মাইতি

“আইন যেখানে অন্ধ, ন্যায় সেখানে নীরব!” তা যেন মর্মে অনুভব করছেন তিলোত্তমার বাবা-মা। এখানেই তাঁকে নিরুপায় করে তুলছে। মেয়ের মৃত্যুর দেড় বছর হল প্রায়। তবু পাননি ন্যায়বিচার। তাই মরিয়া বাবা-মার মুহে উচ্চারিত হচ্ছে চরম উষ্ণা। বলছেন, মেয়ের বিচার ছিনিয়ে নিতে প্রয়োজনে আইন নিজের হাতে তুলে নেবেন। এমন হুঁশিয়ারিতে মোড় নিতে চলেছে তিলোত্তমাকে ঘিরে আরজিকর আন্দোলন।

পেরিয়েছে মাস। ঘুরেছে বছর। শক্ত হয়েছে চোয়াল। দৃঢ় হয়েছে তিলোত্তমার বাবা-মার ন্যায়ের সংকল্প । আজও কাঁপা কাঁপা কণ্ঠেই সন্তান হারা মা জোর গলায় বলেন, “আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই, মেয়ের বিচার ছিনিয়ে নিতে প্রয়োজনে আইন নিজের হাতে তুলে নেব”। বারাসাতের একটা অনুষ্ঠানে এসে এমনটাই বলেছেন তিলোত্তমার মা। তিনি আরও বলেন ডিএনএ রিপর্টে স্পষ্ট উল্লেখ আছে একজন মেয়ে সহ ছয়জন ছেলের ডিএনএ পাওয়া গেছে মেয়ের শরীরে। কিন্তু তারা আজও অধরা। আর কবে তদন্ত শেষ করবে CBI ? কবে তার ন্যায় বিচার হবে ?

প্রায় দেড় বছর পরেও বিচারহীন তিলোত্তমা, এ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া বাস্তবিকই “বিচারের বাণী কাঁদে নিভৃতে”। একমাত্র সন্তান হারিয়ে এখন ওই পরিবারের একটাই দাবি, তিলোত্তমার মৃত্যুতে সঞ্জয়ের সঙ্গে আরও যারা জড়িত তাদের যেন গ্রেফতার করা হয়। তিলোত্তমার মায়ের দাবি, “তাদেরকে সামনে আনতেই হবে”। ক্লান্ত তিলোত্তমার বাবার অভিযোগ “সিবিআই তদন্তকারী আধিকারিক আদালতে বলেছেন তিনি নিজে কোনো তদন্ত করেননি। তাহলে তিনি কি করলেন ?”

তিলোত্তমার বাবা-মা এখনও মনে করেন সন্দীপ ঘোষ এই খুন ও ধর্ষণের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। আইনেই সব দরজায় কড়া নেড়েও পাননি মেয়ের নির্মম হত্যার ন্যায় বিচার, তবু হতাশ নন বরং আরও উদ্যমী তাঁরা। বললেন, “অনেকদিন হয়ে গেল, হাইকোর্টে বিষয়টি ঝুলেই রয়েছে। আমরা আদালতে জানতে চাইবো, আর কত দিন ? মেয়ের ন্যায়বিচার চেয়ে লড়াই করতে করতে মরিয়া এই বাবা-মা্র এখন একটাই লক্ষ্য মেয়ের উপর নির্যাতনের ন্যায়বিচার তাঁরা নিয়েই ছাড়বেন।

Post Views: 326

Continue Reading

Previous: জয়হিন্দ বিমানবন্দর থেকে সরাসরি শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পাওয়া যাবে মেট্রো পরিষেবা; জানাল কলকাতা মেট্রো
Next: মেসির সফরে খোলামকুচির মতো ‘উড়েছে’ টাকা, ব্যথিত অভিনব বিন্দ্রা

সম্পর্কিত গল্প

East-Bengal.jpg

কলকাতা লিগে জয়ের রথ অব্যাহত ইস্টবেঙ্গলের, পাঠচক্রকে হারালো ৫ গোলে

Online Desk জুলাই 28, 2026
M.jpg

ইউনাইটেডকে কষ্ট করে হারালো বাগান

Online Desk জুলাই 28, 2026
Capture.JPG

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে

Online Desk জুলাই 28, 2026

You may have missed

East-Bengal.jpg

কলকাতা লিগে জয়ের রথ অব্যাহত ইস্টবেঙ্গলের, পাঠচক্রকে হারালো ৫ গোলে

Online Desk জুলাই 28, 2026
M.jpg

ইউনাইটেডকে কষ্ট করে হারালো বাগান

Online Desk জুলাই 28, 2026
Capture.JPG

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে

Online Desk জুলাই 28, 2026
jyoti-ff.jpg

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিএইচডি গবেষকের, পড়ুয়াদের বিক্ষোভ সামলাতে নামানো হল পুলিশ

Online Desk জুলাই 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.