Skip to content
জুলাই 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মেসির সফরে খোলামকুচির মতো ‘উড়েছে’ টাকা, ব্যথিত অভিনব বিন্দ্রা

মেসির সফরে খোলামকুচির মতো ‘উড়েছে’ টাকা, ব্যথিত অভিনব বিন্দ্রা

Online Desk ডিসেম্বর 16, 2025
5.jpg

মেসির ভারত সফর নিয়ে জলঘোলা কম হল না। কলকাতার অব্যবস্থার পাশাপাশি প্রশ্ন উঠেছে মেসির ভারত সফরের মোট ব্যয় নিয়ে। মেসির ভারত সফরে কার্যত খোলামকুচির মতো টাকা ‘উড়েছে’। শুধু ব্যবস্থাপনা নয়, শুধু মাত্র মেসির সঙ্গে ছবি তোলা আর হাত মেলানোর জন্য কোটি টাকা পর্যন্ত খরচ করেছেন মানুষ। সেই দেখে ব্যথিত অভিনব বিন্দ্রা। সোনাজয়ী শুটার মনে করছেন, এই বিপুল পরিমাণ অর্থ ভারতীয় খেলাধুলার উন্নতিতে ব্যবহার করা যেত।
কনসার্ট উপলক্ষে ভারতের চারটি শহরে গিয়েছেন মেসি। প্রত্যেক শহরেই ছিল টাকা দিয়ে মেসির সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ। এসব দেখেই ব্যথিত বিন্দ্রা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘মেসিকে নির্দিষ্ট একটা খেলার গণ্ডিতে বেঁধে ফেলা যায় না। আমিও মেসিকে অত্যন্ত সম্মান করি। কিন্তু তাঁর ভারত সফর দেখে আমি ব্যথিত। খুবই খারাপ লেগেছে। আয়োজকরা ঠিক কী করতে চাইছিলেন, তা স্পষ্ট নয়। খেলার সঙ্গে অর্থের সম্পর্ক অস্বীকার করা যায় না। কিন্তু মেসিকে যাঁরা সম্মান করেন, তাঁদের ভেবে দেখা উচিত এই সফর নিয়ে। আমরা কি আদৌ ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলছি নাকি ব্যক্তিপূজায় ব্যস্ত হয়ে পড়েছি? কিংবদন্তি ফুটবলারের সঙ্গে ছবি তুলতেই লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। ওই অর্থের সামান্য কিছুটাও যদি আমাদের দেশে খেলার পরিকাঠামো তৈরিতে ব্যবহার হত, তাহলে কতকিছুই বদলে যেতে পারত।’
ফুটবলের দুনিয়ায় আর্জেন্টাইন মহাতারকাকে ব্যক্তিগতভাবে পছন্দ হলেও তাঁর ভারত সফরে বাতাসে টাকা ওড়ায় ব্যথিত, দুঃখিত সোনাজয়ী বিন্দ্রা।

Post Views: 281

Continue Reading

Previous: আরজিকর কাণ্ডের দেড় বছর : আদালতের দৃষ্টি ফেরাতে আইন হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি তিলোত্তমার বাবা-মার
Next: বন্ডি বিচের শুটআউট কান্ডের ‘হিরো’র সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী অ্যালবানিস; প্রশংসা করলেন তাঁর সাহসিকতার

সম্পর্কিত গল্প

jyoti-ff.jpg

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিএইচডি গবেষকের, পড়ুয়াদের বিক্ষোভ সামলাতে নামানো হল পুলিশ

Online Desk জুলাই 28, 2026
death-leg.jpg

চরম আর্থিক সঙ্কট, গুজরাটে একই পরিবারের তিন জনের আত্মহত্যা

Online Desk জুলাই 28, 2026
202607283881016.jpg

পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন ঘিরে ব্যাপক অশান্তি; পুলিশের গুলিতে মৃত অন্তত ২০

Online Desk জুলাই 28, 2026

You may have missed

East-Bengal.jpg

কলকাতা লিগে জয়ের রথ অব্যাহত ইস্টবেঙ্গলের, পাঠচক্রকে হারালো ৫ গোলে

Online Desk জুলাই 28, 2026
M.jpg

ইউনাইটেডকে কষ্ট করে হারালো বাগান

Online Desk জুলাই 28, 2026
Capture.JPG

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে

Online Desk জুলাই 28, 2026
jyoti-ff.jpg

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিএইচডি গবেষকের, পড়ুয়াদের বিক্ষোভ সামলাতে নামানো হল পুলিশ

Online Desk জুলাই 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.