Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলালো মোদী সরকার

১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলালো মোদী সরকার

Online Desk ডিসেম্বর 12, 2025
100-days-work.jpg

ওঙ্কার ডেস্ক: গ্রামীণ মানুষের রোজগারের জন্য ১০০ দিনের কাজের প্রকল্প চালু করেছিল ইউএপি সরকার। যা ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট’ নামে পরিচিত ছিল। কিন্তু সেই নাম বদলের সিদ্ধান্ত গ্রহণ করল মোদী সরকারের মন্ত্রিসভা। নতুন নাম দেওয়া হচ্ছে ‘পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি যোজনা’। ১২ ডিসেম্বর কেন্দ্রীয় সরকার এই নাম পরিবর্তনে অনুমোদন দিয়েছে।

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের আওতায় ন্যূনতম গ্যারান্টিযুক্ত কর্মসংস্থান দিবসের সংখ্যা বাড়িয়ে করেছে ১২৫ দিন। এছাড়া, ন্যূনতম মজুরি দিন প্রতি ২৪০ টাকা করা হয়েছে। এই প্রকল্পটি মূলত ‘ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ২০০৫’ নামে চালু করা হয়েছিল। পরে এটির নাম পরিবর্তন করে ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট’ রাখা হয়।

উল্লেখ্য, কেন্দ্র সরকারের চালু করা এই প্রকল্পটি একটি শ্রম আইন। যার লক্ষ্য ভারতের ‘কাজের অধিকার’এর আওতায় সামাজিক নিরাপত্তা প্রচার করা। ১০০ দিনের কাজের প্রাথমিক লক্ষ্য হল গ্রামীণ ভারতের অদক্ষ নাগরিকদের জীবিকার নিরাপত্তা বৃদ্ধি করা। এর নিয়ম হল, প্রত্যেক পরিবারে যারা কাজ করতে ইচ্ছুক, সেই প্রাপ্তবয়স্কদের অন্তত ১০০ দিনের মজুরির কর্মসংস্থান নিশ্চিত করা।

প্রসঙ্গত, ১০০ দিনের কাজ মূলত গ্রামীণ ভারতের মানুষের কিছুটা রুটিরুজির ব্যবস্থা করেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে মোদী সরকার দীর্ঘ দিন টাকা আটকে রেখেছে বলে অভিযোগ শাসকদল তৃণমূল কংগ্রেসের। এমনকি বিষয়টি নিয়ে একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Post Views: 258

Continue Reading

Previous: ২০২৭ সালে জনগণনার জন্য ১১,৭১৮ কোটি টাকার বাজেট অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
Next: জেলায় জেলায় কুয়াশার দাপট, বাংলায় কবে পড়বে জাঁকিয়ে শীত?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.