Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জেলায় জেলায় কুয়াশার দাপট, বাংলায় কবে পড়বে জাঁকিয়ে শীত?

জেলায় জেলায় কুয়াশার দাপট, বাংলায় কবে পড়বে জাঁকিয়ে শীত?

Online Desk ডিসেম্বর 13, 2025
uh.png

ওঙ্কার ডেস্ক: শীতের প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। ভোরে ও রাতের দিকে ভালই ঠান্ডা অনুভূত হচ্ছে বাংলায়। তবে জাঁকিয়ে ঠান্ডা অবশ্য এখনও পড়েনি। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই নাকি তাপমাত্রা আরও কিছুটা কমবে। অবশ্য দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা। উত্তুরে হাওয়ার দাপটে শীতের শিরশিরানি বজায় থাকবে।
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিঙে তাপমাত্রা ৫ ডিগ্রিতে নেমে গিয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। দুই বঙ্গেই আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ভোরের দিকে দক্ষিণবঙ্গের সর্বত্র কুয়াশার সতর্কতা জানিয়েছে বিশেষজ্ঞরা। শনিবার কলকাতার সর্বনিম্ন ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। দিনভর আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকবে। সকালের দিকে কুয়াশা ছাড়া আর কোথাও তেমন সমস্যার সম্ভাবনা নেই।আর কয়েকদিন পরেই বড়দিন। সেজে উঠছে উত্তর থেকে দক্ষিণ–বঙ্গের পর্যটন কেন্দ্রগুলি। পিছিয়ে নেই কলকাতাও। আর এই পরিস্থিতিতে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

Post Views: 223

Continue Reading

Previous: ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলালো মোদী সরকার
Next: কলকাতার মাটিতে পা রাখলেন মেসি; ১৪ বছর পর ভারতে ফুটবলের গোট

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.