Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ডিসেম্বরে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী; মুখ্যমন্ত্রীর পর এবার মাতুয়া ভোটব্যাঙ্ককে কি টার্গেট বিজেপির

ডিসেম্বরে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী; মুখ্যমন্ত্রীর পর এবার মাতুয়া ভোটব্যাঙ্ককে কি টার্গেট বিজেপির

Online Desk ডিসেম্বর 12, 2025
modi-sabha.png

ওঙ্কার ডেস্ক: ডিসেম্বরে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়া জেলার রানাঘাটে আগামী ২০ ডিসেম্বর তাঁকে ঘিরে বড় জনসভার আয়োজন করা হচ্ছে, যেখানে মূল লক্ষ্য মতুয়া সম্প্রদায়কে সরাসরি বার্তা পৌঁছে দেওয়া। সম্প্রতি ভোতার তালিকার বিশেষ নিবিড় প্রক্রিয়া, নাগরিকত্ব সংশোধন নিয়ে জটিলতা এবং মতুয়া মহলে তৈরি হওয়া অস্থিরতা বিজেপির কাছে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলাতেই মোদীর এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দল। প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধায় রানাঘাটে সভা করেছিলেন। তাঁর সভারও মূল কেন্দ্র ছিল এই মাতুয়া সম্প্রদায়ের সমস্যা এবং তাঁদের এসআইআর আতঙ্ক। মুখ্যমন্ত্রী এদিন তাঁদের আস্বস্ত করেন তিনি থাকতে কাউকে দেশ ছেড়ে যেতে দেবেনা।
শুক্রবার রাজ্য বিজেপি নদিয়ায় বৈঠকে বসে। সেখানেই ঠিক হয় যে রানাঘাটেই হবে প্রধানমন্ত্রীর কর্মসূচি। গত কয়েক মাস ধরে মতুয়া সম্প্রদায়ের একটি অংশ নাগরিকত্ব ইস্যু, ভোটার তালিকা সংশোধন এবং সনদ সংক্রান্ত বিভ্রান্তিতে পড়েছে। এই মনক্ষুন্নতা যদি বাড়ে, তবে আগামী নির্বাচনে তার সরাসরি প্রভাব পড়তে পারে। এই আশঙ্কা থেকেই বিজেপি এই সফরকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি তীব্র করেছে।
২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মতুয়া-প্রধান এলাকাগুলো থেকে যথেষ্ট সমর্থন পেয়েছিল বিজেপি। কিন্তু সাম্প্রতিক এসআইআর এবং এনআরসি অস্থিরতা সেই সমর্থন কিছুটা নড়বড়ে করেছে বলে সংগঠনের ভিতরেই মত প্রকাশ হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মতুয়া সম্প্রদায়ের মনোভাব বদলে গেলে বিজেপির পূর্ব ভারতের নির্বাচনী সমীকরণে বড় ফাটল দেখা দিতে পারে। তাই কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি হস্তক্ষেপ করেই পরিস্থিতি সামাল দিতে চাইছে।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কৃষ্ণনগরে জনসভা করে স্পষ্ট বলেছেন রাজ্যে এনআরসি হবে না, ডিটেনশন ক্যাম্পও তৈরি হবে না। তাঁর এই বার্তা মতুয়া ভোটারদের কাছে যেমন নিশ্চিন্ততার সুর আনার চেষ্টা, ঠিক তেমনই বিজেপির বর্ণনার বিপরীতে প্রতিরোধ তৈরি করার প্রচেষ্টাও বটে।
বর্তমান পরিস্থিতিতে মোদীর রানাঘাট সফর শুধু একটি নির্বাচনী প্রচার নয় এটি এখন সম্প্রদায়ভিত্তিক উদ্বেগ কমানোর চেষ্টা এবং হারিয়ে যাওয়া আস্থা পুনরুদ্ধারের প্রচেষ্টা। তাঁর ভাষণে কী বার্তা উঠে আসে, মতুয়া জনগোষ্ঠী তা কতটা গ্রহণ করে এবং এর রাজ্য রাজনীতিতে কী প্রভাব পড়ে এই সব কিছু জানা যাবে ছাব্বিশের নির্বাচনের ফলাফলের পর।

Post Views: 177

Continue Reading

Previous: জেন জি বিক্ষোভে নেপালে আর্থিক ক্ষতি ৫৮৬ মিলিয়ন ডলার
Next: শেষ হল সাড়ে তিন বছরের জার্নি, শুটিং শেষে চোখ ভিজল কলাকুশলীদের

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.