Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কলকাতায় নতুন মেট্রো পরিষেবা, যাতায়াতে খরচ পড়বে কত ?

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কলকাতায় নতুন মেট্রো পরিষেবা, যাতায়াতে খরচ পড়বে কত ?

Online Desk আগস্ট 19, 2025
Metro-2.jpg

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ টালবাহনার পর অবশেষে কলকাতায় চালু হচ্ছে নতুন মেট্রো পরিষেবা। কলকাতার বুকে শুরু হচ্ছে গতিশীল পরিক্রমা। শহরবাসীর এই বহুদিনের প্রত্যাশা মেটাতে আগামী ২২ অগাষ্ট প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হাতে কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো পরিকল্পনা উদ্বোধন হতে চলেছে। ওই দিন নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর ও রবি থেকে বেলেঘাটা এবং হাওড়া ময়দান থেকে শিয়ালদা হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত ভূ-গর্ভ ও ফ্লাই ওভার মিলিয়ে তিনটে রুটের মেট্রো চালু হতে চলেছে। যা এশিয়ার অন্যতম বৃহৎ মেট্রো স্টেশন।

শহরে রাস্তার তুলনায় অতিমাত্রায় যান চলচাল বৃদ্ধি, সিগন্যালের বাড়বাড়ন্ত এবং যানজট কাটিয়ে রোজ কাজের জন্য বেরানো যাত্রীদের দুর্দশা বেড়েই চলেছে। এর মধ্যে একমাত্র পরিত্রাণের পথ মেট্রো। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ কলকাতা বিমানবন্দর যাওয়ার ক্ষেত্রে মেট্রোর দাবি জানিয়ে আসছিল। এরসঙ্গে বাইপাস বরাবর জনবসতি ভীষণ ভাবে বেড়ে ওঠায় শহরের প্রাণকেন্দ্রের সঙ্গে ওই রুটে মেট্রো যোগাযোগের দাবিও ওঠে। এবার সেই কথা রাখতে চলেছে কলকাতা মেট্রো। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিমানবন্দরে যাতায়াত করতে সহজ হবে যাত্রীদের। অ্যাপ ক্যাপ বা প্রিপেড ট্যাক্সির ওপর নির্ভর করতে হবে না সাধারণ মানুষদের। কম খরচে সহজে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা।

 

নরেন্দ্র মোদির হাতে কলকাতায় যে তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো পরিকল্পনা শুরু হতে চলেছে তার মধ্যে অন্যতম- নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর। কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনের নাম দেওয়া হয়েছে ‘জয় হিন্দ’। এছাড়াও এদিন চালু হবে রুবি থেকে বেলেঘাটা এবং হাওড়া ময়দান থেকে শিয়ালদা সেক্টর ফাইভ পর্যন্ত রুটের মেট্রো পরিষেবা। রুট শুরু হওয়ার কথা ঘোষণা হতেই যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা দিয়েছে ফেয়ার নিয়ে। নতুন মেট্রো পরিষেবায় কেমন দাঁড়াচ্ছে যাত্রী ভাড়া, এখন সেটাই দেখার বিষয়।

মেট্রো সূত্রে জানা গেছে, কলকাতার নতুন মেট্রো রুটের সর্বোচ্চ ভাড়া হতে চলেছে ৫ টাকা। ও সর্বাধিক ভাড়া হতে চলেছে ৭০ টাকা। কলকাতা বিমানবন্দর থেকে যশহোর রোড পর্যন্ত ভাড়া হবে ৫ টাকা। দমদম ক্যান্টনমেন্টের ভাড়া হবে ১০ টাকা। এছাড়াও নোয়াপাড়া পর্যন্ত ভাড়া হবে ২০ টাকা। নোয়াপাড়া থেকেই ব্লু লাইনে সংযুক্ত হচ্ছে নতুন রুট। বিমানবন্দর থেকে চাঁদনী চক বা এক্সপ্ল্যানড যেতে হলে ভাড়া পড়বে ৪০ টাকা। কবি সুভাষ পর্যন্ত ভাড়া পড়বে ৪৫ টাকা। আবার বিমানবন্দর থেকে কবি সুভাষ হয়ে কেউ হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত যেতে চান তাহলে সেই ভাড়া পড়বে ৬৫ টাকা। অন্যদিকে কোন যাত্রী যদি হাওড়া পর্যন্ত যেতে চান তাহলে ৫০ টাকা ভাড়া পড়বে। সেক্টর ফাইভ বা করুণাময়ী পর্যন্ত ভাড়া পড়বে ৭০ টাকা।

Post Views: 280

Continue Reading

Previous: তিস্তা বহুমুখী নদী পরিকল্পনার দায়িত্ব চিনের হাতে তুলে দিল ইউনূস; ভারতের সঙ্গে সম্পর্ক ক্রমশ অবনতির পথে
Next: ‘‘ভোট চুরি’ প্রমাণিত হলে জ্ঞানেশ-সহ তিন কমিশনারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা’, হুঁশিয়ারি রাহুলের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.