Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘‘ভোট চুরি’ প্রমাণিত হলে জ্ঞানেশ-সহ তিন কমিশনারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা’, হুঁশিয়ারি রাহুলের

‘‘ভোট চুরি’ প্রমাণিত হলে জ্ঞানেশ-সহ তিন কমিশনারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা’, হুঁশিয়ারি রাহুলের

Online Desk আগস্ট 19, 2025
rahul-ddv.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি বছরে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা চালাচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এই আবহে প্রধান নির্বাচন কমিশনার-সহ তিন কমিশনারকে হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ভোট চুরি প্রমাণিত হলে এবং ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তিন কমিশনারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাচন কমিশনকে নিশানা করে রাহুল গান্ধী বলেন, ‘মোদীজির সরকার আছে বলে বিজেপির হয়ে কাজ করছেন তিন কমিশনার। কিন্তু দিন আসবে, ইন্ডিয়া জোটের সরকার হবে। তখন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ উল্লেখ্য, ভোট চুরি প্রসঙ্গে রবিবারই প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাহুলকে সাত দিনের মধ্যে প্রমাণ-সহ হলফনামা জমা দিতে বলেন। অন্যথায় কংগ্রেস সাংসদের অভিযোগকে ভিত্তিহীন বলে ধরা হবে বলে জানায় কমিশন। বিহারের গয়ায় জনসভা থেকে রাহুল অভিযোগ করেন, বিশেষ নিবিড় সমীক্ষা আসলে বিহারে ভোট চুরির নতুন কৌশল। তিনি বলেন, ‘যেমন মোদীজি বিশেষ প্যাকেজের কথা বলেন, তেমনই নির্বাচন কমিশন বিহারের জন্য এনেছে বিশেষ প্যাকেজ এসআইআর। এর মানে নতুন ধরনের ভোট চুরি।’

প্রসঙ্গত, ‘ভোটচুরি’র অভিযোগে রবিবার দীর্ঘ ১৩০০ কিলোমিটার রাস্তা ‘ভোটার অধিকার যাত্রা’ করেন। বিহারের সাসারাম থেকে লোকসভার বিরোধী দলনেতা এই যাত্রা শুরু করেন। ইন্ডিয়া জোটের এই কর্মসূচিতে অংশ নেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। ছিলেন লালুপুত্র তেজস্বী যাদবও।

Post Views: 173

Continue Reading

Previous: প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কলকাতায় নতুন মেট্রো পরিষেবা, যাতায়াতে খরচ পড়বে কত ?
Next: প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও উপ রাষ্ট্রপতি পদে প্রার্থী দিলেন ইন্ডিয়া জোট; বিচারপতি সুদর্শন রেড্ডি উপরাষ্ট্রপতি পদপ্রার্থী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.