Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘সম্প্রীতির সঙ্গে চলাই হল হিন্দুত্ব’, মন্তব্য ভাগবতের

‘সম্প্রীতির সঙ্গে চলাই হল হিন্দুত্ব’, মন্তব্য ভাগবতের

Online Desk আগস্ট 27, 2025
bhagwat.jpg

ওঙ্কার ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সম্প্রীতির পক্ষে সওয়াল করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সমস্ত ধর্মীয় সম্প্রদায়কে সঙ্গে নিয়ে চলাই ‘হিন্দুত্ব’ বলে মন্তব্য করেন তিনি। ‘আরএসএসের ১০০ বছরের যাত্রা: নতুন দিগন্ত’ শীর্ষক তিন দিনের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন ভাগবত।

মঙ্গলবার মোহন ভাগবত বলেন, ‘মুসলিমরা আল্লাহ, নবী এবং কোরানে বিশ্বাস করে। হিন্দুরা ঈশ্বর, বেদ এবং অনেক দেবদেবীর উপর বিশ্বাস রাখে। বিশ্বে বহু পথ রয়েছে – কিছু দ্রুত লক্ষ্যে পৌঁছায়, কিছু ধীরে ধীরে। শেষ পর্যন্ত, সমস্ত পথই বৈধ। নিজের পথে বিশ্বাস রাখো, অন্যের পথকে সম্মান করো, এবং সেগুলো পরিবর্তন করার চেষ্টা করো না। একসঙ্গে মিলেমিশে চলো – এটাই হিন্দু পথের মূল কথা।’ আরএসএস প্রধানের আরও সংযোজন, ‘একটি ‘হিন্দু রাষ্ট্র’ ক্ষমতা বা কর্তৃত্বের বিষয় নয়। এই ‘রাষ্ট্রে’ সকলের সঙ্গে ন্যায়বিচার এবং সমতার সঙ্গে আচরণ করা হয়। ‘রাষ্ট্র’ মানে এই নয় যে আমরা কাউকে বাদ দিচ্ছি, এটি সর্বদা অন্তর্ভুক্তিমূলক।’ ভোটার তালিকায় নিবিড় সংশোধন চলাকালীন ভাগবতের এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তির তরফে অভিযোগ করা হয় সঙ্ঘ পরিবার যে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখে, সেখানে অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর স্বাধীনতা সঙ্কুচিত। সেই আবহে ভাগবতের এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সঙ্ঘ পরিবারের প্রধান সম্প্রীতির পক্ষে সওয়াল করে পরোক্ষে বিজেপিকেও বার্তা দিলেন। কারণ বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ বহু পুরনো।

Post Views: 95

Continue Reading

Previous: ছবির শুটিং’এর আগেই কলকাতায় রেইকি টিমের, আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক
Next: এবার পণের দায়ে কাঠগড়ায় খোদ নিক্কির পরিবার, পণ ও অত্যাচার নিয়ে বিস্ফোরক নিক্কির বোদি

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.