Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ছবির শুটিং’এর আগেই কলকাতায় রেইকি টিমের, আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক

ছবির শুটিং’এর আগেই কলকাতায় রেইকি টিমের, আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক

Online Desk আগস্ট 27, 2025
jyg.png

ওঙ্কার ডেস্ক: সিনেপর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগতজীবন দেখতে উৎসুক হয়ে রয়েছেন দর্শক। পর্দায় প্রিন্স অফ ক্যালকাটার ভূমিকায় ‘দাদাগিরি’ করবেন রাজকুমার রাও। ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন অভিনেতা। পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফুটিয়ে তোলার ক্ষেত্রে কোনও খামতি রাখতে চান না তিনি। তাই নিজেকে প্রস্তুত করতে আরও বেশ কিছুটা সময় নিচ্ছেন অভিনেতা। তাই পিছিয়েছে ছবির শুটিংও। এর মাঝেই কলকাতায় এল ছবির গোটা টিম।
সম্প্রতি, কলকাতায় এসে ইডেন গার্ডেন্স থেকে শুরু করে ময়দান, সব জায়গাতেই গিয়েছে ছবির টিম। এখানেই শেষ নয়, রাজকুমারদের টিম ঘুরে দেখছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেটের শুরু যেখান থেকে, সেই দুখীরাম কোচিং সেন্টার। এছাড়াও বুধবার তাঁদের সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথাও রয়েছে বলে শোনা যাচ্ছে। তবে কলকাতায় ছবির টিম এলেও ছবির শুটিং এই মুহূর্তে শুরু হচ্ছে না। আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসেই শুরু হবে ছবির শুটিং। যা খবর, ‘দাদা’র নিজের শহর কলকাতা থেকেই শুটিং শুরু হবে।
কথা ছিল, চলতি বছরের জুলাই মাসেই সৌরভের বায়োপিকের শুটিং শুরু হবে। কিন্তু অভিনেতার কড়া হোমওয়ার্কের জন্য শুটিং শিডিউল পিছিয়ে দেওয়া হয়। এর আগে রাজকুমার বলেছিলেন, “দাদার জীবনী পর্দায় ফুটিয়ে তুলতে সকলেই ভীষণ তটস্থ। খুব যত্ন নিয়ে সিনেমাটা তৈরি করতে চাইছি আমরা। তাই প্রস্তুতির জন্য আমাদের আরও কিছুটা সময়ের প্রয়োজন। সেই জন্যই শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে পরের বছর। কারণ ভারতীয় ক্রিকেটদুনিয়ার এহেন আইকনের চরিত্রে অভিনয় করা একটা বড় দায়িত্ব।” রাজকুমারের সংযোজন, “আমি ক্রিকেট খেলতে পারি। কিন্তু দাদার মতো বাঁ-হাতি ব্যাটার নই। আমি ডান হাতেই ব্যাট করতে অভ্যস্ত। সেটা রপ্ত করতেই আমার সময় লাগবে একটু।”

Post Views: 261

Continue Reading

Previous: ট্রাম্পের ফোন ধরছেন না মোদী; দাবী জার্মান সংবাদমাধ্যমের
Next: ‘সম্প্রীতির সঙ্গে চলাই হল হিন্দুত্ব’, মন্তব্য ভাগবতের

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.