Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন, জামিনে ছাড়া পেয়ে নির্যাতিতার স্বামীকে আগুনে পোড়ালেন অভিযুক্ত

শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন, জামিনে ছাড়া পেয়ে নির্যাতিতার স্বামীকে আগুনে পোড়ালেন অভিযুক্ত

Online Desk জানুয়ারি 1, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ ঘটনা মহারাষ্ট্রে! এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। কিন্তু ছাড়া পাওয়ার পর অভিযোগকারীর স্বামীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিলেন অভিযুক্ত এবং তাঁর পরিবারের লোকজন। সোমবার মহারাষ্ট্রের নান্দেদ জেলায় নাইগাঁও তহসিলের বেন্দ্রি গ্রামে এই ঘটনা ঘটেছে। আক্রান্ত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম সন্তোষ মাধবরাও বেন্দ্রিকর। সম্প্রতি এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। রবিবার তিনি জামিনে মুক্তি পান। কিন্তু অভিযোগ বাড়িতে এসে ওই অভিযুক্ত মহিলার স্বামীর উপর চড়াও হন। নিজের বাবা ও ভাইকে সঙ্গে নিয়ে বেন্দ্রিকর নির্যাতিতার স্বামীর বাড়ির কাছে গিয়ে তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। সংবাদ সংস্থাকে এক পুলিশ কর্তা বলেছেন, ‘২২ ডিসেম্বর এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে সন্তোষ মাধবরাও বেন্দ্রিকরের বিরুদ্ধে নাইগাঁও থানায় মামলা হয়। তাঁকে ২৮ ডিসেম্বর নারসি এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর পরেই তিনি জামিনে ছাড়া পান। ২৯ ডিসেম্বর, ওই ব্যক্তি এবং তার আত্মীয়রা মহিলার স্বামীর উপর চড়াও হন। জানতে চান, কেন ওই দম্পতি পুলিশের কাছে গিয়েছিল।’

পুলিশ কর্তা বলেন, সোমবার নির্যাতিতা মহিলার স্বামী বাড়ির কাছেই মহিষদের খাবার দিতে গিয়েছিলেন। সেই সময় অভিযুক্ত বেন্দ্রিকর, তাঁর বাবা মাধব এবং ভাই শিবকুমার মহিলার স্বামীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ওই নারীর স্বামী গুরুতর দগ্ধ অবস্থায় বর্তমানে নান্দেদ শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।’ তবে মূল অভিযুক্ত-সহ তিন জনকেই পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ৩০ ডিসেম্বর ধৃতদের আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Post Views: 186

Continue Reading

Previous: মার্টিন, কার্লসের সুস্থতাই কামনা নতুন বছরে
Next: প্রাসাদ ষড়যন্ত্রের শিকার কি খালেদা ? মৃত্যুদিন নিয়ে ধন্ধে বাংলাদেশ

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.