Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘বাড়িতে মাতৃভাষায় কথা বলুন’: ভাষা বিতর্কের আবহে মন্তব্য ভাগবতের

‘বাড়িতে মাতৃভাষায় কথা বলুন’: ভাষা বিতর্কের আবহে মন্তব্য ভাগবতের

Online Desk জানুয়ারি 1, 2026
mohan-bhagawat.jpg

ওঙ্কার ডেস্ক: দেশজুড়ে ক্রমশ মাথাচড়া দিচ্ছে ভাষা নিয়ে বিভাজন। আর এই আবহে এ প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। দেশজুড়ে সামাজিক ঐক্যের ডাক দিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত বুধবার বলেন, বাড়িতে মাতৃভাষায় কথা বলা উচিত। সেই সঙ্গে সঙ্ঘ প্রধান মনে করিয়ে দেন, সকল ভাষারই সমান গুরুত্ব রয়েছে।

দক্ষিণ ভারতে বেশ কয়েকটি রাজনৈতিক দল অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ‘আঞ্চলিক ভাষার থেকে বেশি হিন্দিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে।’ সেই সময়ে ভাগবতের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি ত্রিপুরার ছাত্র অ্যাঞ্জেল চাকমাকে দেরাদুনে খুন করা হয়। বর্ণবিদ্বেষের জেরে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যা ঘিরে ক্ষোভ বাড়ছে। তার কয়েক দিনের মধ্যে ভাগবত মনে করিয়ে দিলেন, দেশ সকলের এবং ভারতের পরিচয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে সম্প্রীতি। ছত্তিশগড়ের রায়পুর জেলার সোনপাইরি গ্রামে এক ‘হিন্দু সম্মেলনে’ ভাষণ দেওয়ার সময় মোহন ভাগবত বলেন, ‘অন্তত আমাদের বাড়িতে, আমাদের মাতৃভাষায় কথা বলা উচিত। আপনি যদি অন্য কোনও রাজ্য বা অঞ্চলে থাকেন, তাহলে আপনার সেই রাজ্য বা অঞ্চলের ভাষা শেখা উচিত কারণ সমস্ত ভাষাই ভারতের জাতীয় ভাষা। তাদের সকলেরই সমান গুরুত্ব রয়েছে।’

সরসঙ্ঘচালক মোহন ভাগবতের এই মন্তব্যের প্রশংসা করেছে বিজেপি। বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল সংবাদ সংস্থাকে বলেন, ‘অবশ্যই, যারা ভারতে বাস করে এবং ‘বন্দে মাতরম’ বলে তারা ভারতীয় এবং প্রকৃত অর্থে একজন হিন্দু। শ্রদ্ধেয় মোহন ভাগবত যা বলেছিলেন, ভারতকে একটি চিরন্তন জাতি, একটি হিন্দু জাতি হিসেবেই থাকা উচিত এবং যারা ভারতে বাস করে এবং ভারতকে তাদের মা বলে মনে করে, তারা যে ধর্মেরই হোক না কেন, ভারতীয়ই।’

Post Views: 211

Continue Reading

Previous: এসআইআর-এ আর গ্রাহ্য হবে না ওবিসি সার্টিফিকেট; জানালো কমিশন
Next: দাম বাড়ছে তামাকজাত দ্রব্যের; জানালো সরকার

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.