Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দাম বাড়ছে তামাকজাত দ্রব্যের; জানালো সরকার

দাম বাড়ছে তামাকজাত দ্রব্যের; জানালো সরকার

Online Desk জানুয়ারি 1, 2026
cigg.png

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় সরকারের নতুন কর নীতির ফলে দেশে সিগারেট, বিড়ি ও পানের মসলা সহ বিভিন্ন তামাকজাত দ্রব্যের দাম শীঘ্রই বাড়তে চলেছে। সরকারিভাবে জানানো হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই নতুন কর ব্যবস্থা কার্যকর হবে।
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার তামাক ও পানের মসলার মতো ক্ষতিকর পণ্যের উপর কর কাঠামো আরও কড়াকড়ি করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন ব্যবস্থায় সিগারেট, পানের মসলা এবং অন্যান্য তামাকজাত পণ্যের উপর উচ্চ হারে জিএসটি আরোপ করা হবে। অন্যদিকে, বিড়ির ক্ষেত্রেও করের হার বাড়ানো হচ্ছে, যদিও তা সিগারেটের তুলনায় কিছুটা কম রাখা হয়েছে। পাশাপাশি পানের মসলার উপর জিএসটির অতিরিক্ত একটি স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সেস আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি মহলের দাবি, এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ রয়েছে। একদিকে জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে ক্ষতিকর পণ্যের ব্যবহার কমানোর চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে বাড়তি কর আদায়ের মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধি করাও লক্ষ্য। সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশনে স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সেস সংক্রান্ত বিল পাশ হওয়ার পরই এই কর কার্যকর করার পথ পরিষ্কার হয়। সরকারের মতে, শুধুমাত্র জিএসটির উপর নির্ভর করলে ভবিষ্যতে এই সব পণ্যের দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকত, যা রুখতেই অতিরিক্ত কর আরোপের সিদ্ধান্ত।
নতুন কর চালু হলে বাজারে এর সরাসরি প্রভাব পড়বে বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। খুচরো বাজারে সিগারেট, বিড়ি ও পানের মসলার দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এর ফলে সাধারণ ক্রেতাদের পাশাপাশি ছোট দোকানদারদের ব্যবসাতেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দাম বাড়লে এই ধরনের ক্ষতিকর পণ্যের ব্যবহার কিছুটা হলেও কমতে পারে, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের পক্ষে ইতিবাচক।

Post Views: 159

Continue Reading

Previous: ‘বাড়িতে মাতৃভাষায় কথা বলুন’: ভাষা বিতর্কের আবহে মন্তব্য ভাগবতের
Next: নতুন বছরেই পাকা অভিনেত্রীর বিয়ের দিনক্ষণ, কোন দিন বেছে নিলেন দেবমাল্য-মধুমিতা?

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

trump-mojtaba.png

অবশেষে শান্তিচুক্তিতে সিলমোহর ইরান-আমেরিকার! কতদিন কার্যকারী হতে এই চুক্তি, রয়ে যাচ্ছে সংশয়

Online Desk জুন 18, 2026
CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.