Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুর্শিদাবাদে গ্রেফতার ৮ বাংলাদেশি সহ একজন ভারতীয় দালাল

মুর্শিদাবাদে গ্রেফতার ৮ বাংলাদেশি সহ একজন ভারতীয় দালাল

Online Desk মে 25, 2025
baaaaa.jpg

ওঙ্কার ডেস্ক : ৮ বাংলাদেশি অনুপ্রবেশকারি সহ এক ভারতীয় দালাল কে গ্রেফতার করল মুর্শিদাবাদ থানার পুলিশ। শনিবার রাতে গৌরীবাগ ব্রিজের কাছে রাত সাড়ে আটটা নাগাদ একটি সন্দেহজনক গাড়ি আটক করে পুলিশ । সেই গাড়ি থেকে উদ্ধার হয় আটজন বাংলাদেশি নাগরিক এবং এক ভারতীয় দালাল । পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ভারতীয় নাগরিকের নাম জামাল শেখ (৪৪)। তিনি মুর্শিদাবাদের রানীনগর থানার চেক কাতলামারী পালপাড়ার বাসিন্দা। সন্দেহ করা হচ্ছে, জামাল শেখ ওই বাংলাদেশিদের অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে আনার কাজে দালাল হিসাবে যুক্ত ছিলেন।ধৃত আট বাংলাদেশির কারও কাছেই ভারতে থাকার বৈধ কাগজপত্র ছিল না। ফলে তাদের সবাইকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ধৃতদের নাম রাজশাহী, মোহাম্মদ ইদ্রিস শেখ (২৬) খুলনা, মিলন শেখ (২৪) নড়াইল, আনারুল শেখ (২৫) নড়াইল, মিলন গাজী (২২) সাতক্ষীরা, ফারজানা খাতুন (২৫) খুলনা, জেসমিন খাতুন (২৫) সাতক্ষীরা এবং জুলাইকা বিবি সাথী (২৬) খুলনা।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা সীমান্ত পেরিয়ে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন। ২৫শে মে, ধৃত ৮ জনকেই আদালতে পেশ করা হয়েছে। সীমান্ত এলাকায় বেড়ে চলা এই ধরনের অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Post Views: 275

Continue Reading

Previous: বৃষ্টির জেরে বিঘার পর বিঘা পাট জলে, নদীয়ার হাঁসখালীর কৃষকদের মাথায় হাত
Next: আলোচনা চাইছেন চাকরিহারা শিক্ষকরা, ঠিক ‘ফরম্যাটে’ চিঠি লিখতে বললেন ব্রাত্য

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.