Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনে নাটক করছেন, খোঁচা দিলীপের!

মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনে নাটক করছেন, খোঁচা দিলীপের!

Online Desk ফেব্রুয়ারি 3, 2026
dilip-ghosh.png

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন। মঙ্গলবার সকালে সুতিতে প্রাতঃভ্রমণ ও চা চক্রে এভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, “এসআইআর নিয়ে দেড় ঘন্টা মিটিং করে বেরিয়ে এসে কালো কাপড় পড়ে ড্রামাবাজি করছেন। উনার ড্রামা পলিটিক্স সবাই বুঝে গিয়েছে। সব কিছু করেও কালো কাপড় পড়ে ড্রামা করছেন। আসলে উনি বখে গিয়েছেন। সব কিছু হাতের বাইরে চলে গিয়েছে। আর কিছু করার নেই”। পাশাপাশি হুমায়ুন প্রসঙ্গে বলেন, “নতুন দল করেছেন। সেটা ভালোভাবে করুন”।
মুর্শিদাবাদের সুতির কাঁদুয়া এলাকায় মঙ্গলবার সকালে চা চক্রে অংশ নিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের সঙ্গে তিনি চায়ের আড্ডায় যোগদান করেন এবং সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর তিনি কাঁদুয়া এলাকার সব্জি বাজারে ঘুরে দেখেন এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। বাজারের দামদর নিয়ে খোঁজ নেন। মানুষের দৈনন্দিন সমস্যা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন তিনি।
বেশ কিছুদিন গেরুয়া দলে ব্রাত্য ছিলেন দিলীপবাবু। অমিত শাহর সঙ্গে বৈঠকের পর ফের দিলীপবাবুর সক্রিয়তা অনেক বেড়েছে। পরিবর্তন সংকল্প যাত্রায় দিলীপ ঘোষকে সেভাবে দেখা না গেলেও তিনি জেলায় জেলায় ঘুরে জনংযোগ বাড়ানোর কাজ করছেন। মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত জেলা হলেও গত বিধানসভা নির্বাচনে এই জেলায় দুটি আসন (বহরমপুর ও মুর্শিদাবাদ) থেকে বিজেপি জয়ী হয়েছে। হাজারের কাছাকাছি মার্জিনে হাতছাড়া হয়েছে বড়ঞা বিধানসভা। যদিও এখানে শাসক দল গননা কেন্দ্রের আলো বন্ধ করে কারচুপি করে জিতেছিল বলেই অভিযোগ উঠেছিল। বড়ঞা জয়ী প্রার্থী জীবন সাহা বর্তমানে জেলে।
তবে এবার মুর্শিদাবাদকে পাখির চোখ করে বিধানসভা নির্বাচনে ঝাঁপাচ্ছে। বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন বলেন, বিজেপি এখন মুর্শিদাবাদে যথেষ্ট শক্তিশালী। বিশেষ করে বহরমপুর, মুর্শিদাবাদ, বড়ঞা, বেলিডাঙা, সুতি সিহ বেশ কয়েকটি আসনে গেরুয়া শিবির এখন থেকে জয়ের অঙ্ক কষতে শুরু করেছেন। পাশাপাশি তৃণমূলের বহিস্কৃত বিধায়ক নিজে জেইউপি দল গঠন করায় আখেরে বিজেপি সুবিধা পাবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
জনতা উন্নয়ন পার্টি সংখ্যালঘু ভোটে ব্যাঙ্কে থাবা বসালে আখেরে তার ফায়দা তুলবে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের ধারনা বাবরি মসজিদ ইস্যুতে মুসলিম সেন্টিমেন্ট ভোটের কাজে লাগানোর চেষ্টা করছেন এটা জনসমক্ষ্যে চলে এসেছে। হুমায়ুনের হাত ধরছে আসাউদ্দিন ওয়েসির মিম ও আইএসএফ। মুসলিম ভোট তৃণমূল জেইউপিতে ভাগাভাগি হলে তার ফায়দা তুলবে বিজেপি। জঙ্গিপুর মহকুমার সুতি নবগ্রাম বিজেপির নজরে আছে। তাই কি মঙ্গলবার সুতিতে ঘাঁটি গেড়েছেন দিলীপ, এই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের রাজনৈতিক মহলে।

Post Views: 191

Continue Reading

Previous: দুই বোন কিন্তু আধার কার্ড একটিই, উদাসীন প্রশাসন!
Next: রাইটার নিয়ে পরীক্ষা দিল বাইক ধাক্কায় জখম মাধ্যমিক পরীক্ষার্থী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.