Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কর্তব্যরত অবস্থায় মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের,চাঞ্চল্য এলাকাজুড়ে

কর্তব্যরত অবস্থায় মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের,চাঞ্চল্য এলাকাজুড়ে

Online Desk জুন 3, 2025
CONSTABLE-SUICIDE.jpg

নিজস্ব সংবাদদাতা , নদীয়া : ডিউটি চলাকালীন নিজের সার্ভিস রিভলভার থেকেই মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা । মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার দশমাইল এলাকা। শনিবার রাত ১০টা ২০ মিনিট নাগাদ নাকা চেকিংয়ের সময় আচমকা নিজের রিভলভার তুলে নিজেকেই গুলি করেন কর্তব্যরত কনস্টেবল বিভাষ ঘোষ।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে তড়িঘড়ি স্থানান্তর করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। রাতেই বনগাঁ মহকুমা হাসপাতালে পৌঁছে যান বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার।

পুলিশ সূত্রে খবর, বিভাষ ঘোষ (২৮) এসএপি ২ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। কৃষ্ণনগরের কোতোয়ালি থানার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা বিভাষ তিন বছর আগে যোগ দেন রাজ্য পুলিশের চাকরিতে। মাত্র তিন মাস আগে বিয়ে হয়েছে মৌসুমী ঘোষের সঙ্গে। স্ত্রীর গর্ভে বেড়ে উঠছে তাঁদের প্রথম সন্তান।

শনিবার সকালে জামাইষষ্ঠীর ছুটিতে তিনি গিয়েছিলেন নিজের বাড়িতে। বিকেলে ডিউটির জন্য ফিরে আসেন গোপালনগরে। তারপর রাতেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই স্নায়ুর সমস্যায় ভুগছিলেন বিভাষ। ওষুধ খাচ্ছিলেন নিয়মিত। তবে আত্মহত্যার চেষ্টার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কোনও পারিবারিক চাপ, মানসিক অবসাদ, না কি পেশাগত কোনও কারণে এই চূড়ান্ত সিদ্ধান্ত— তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ প্রশাসনের একাংশের দাবি, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। সহকর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে। ব্যক্তিগত জীবনের নানা দিকেও নজর দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে, শারীরিক ও মানসিক চাপে ছিলেন বিভাষ। তবে এই ঘটনায় বড়সড় গাফিলতি বা বাহিনীর কোনও অভ্যন্তরীণ চাপ রয়েছে কি না, তা নিয়ে এখনও কিছু জানাতে নারাজ কর্তৃপক্ষ।

ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে সহকর্মীদের মধ্যে। সদাহাস্য, কর্মঠ বলেই পরিচিত ছিলেন বিভাষ ঘোষ। তাঁর এই আকস্মিক পদক্ষেপে স্তম্ভিত পুলিশ মহল ও পরিবার। এখন সব নজর এসএসকেএম-এর চিকিৎসকদের ওপর। আশঙ্কাজনক অবস্থায় এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তরুণ কনস্টেবল।

Post Views: 243

Continue Reading

Previous: তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
Next: টাকার বিনিময়ে পাকিস্তানের হয়ে চরবৃত্তি, গ্রেফতার অভিযুক্ত

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.