Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভয়াবহ অগ্নিকাণ্ড নদিয়ার শান্তিপুরে ! কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

ভয়াবহ অগ্নিকাণ্ড নদিয়ার শান্তিপুরে ! কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

Online Desk ডিসেম্বর 9, 2025
Fire-1.jpg

নিজস্ব প্রতিনিধি, নদিয়া : আবারো ভয়াবহ অগ্নিকাণ্ড। লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। ঘটনায় তীব্র আতঙ্ক গোটা এলাকা জুড়ে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় দুটি দমকলের ইঞ্জিন। লাগাতার চেষ্টা চালালেও এখনও দাউ দাউ করে জ্বলছে আগুন। নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকার ঘটনা। ওই এলাকার একটি বহুতলের নিচে শাটার দেওয়া রয়েছে গোডাউন ঘর, যার মধ্যে মজুত রয়েছে সাবান শ্যাম্পু বিস্কুট সহ বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ।

সূত্রের খবর, মঙ্গলবার দুপুরের পর হঠাৎই ওই গোডাউনে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। নিমিষের মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। এরপর ভয়ংকর রূপ নেয় সেই আগুন। দমকল বিভাগে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। এরপর আগুন নিয়ন্ত্রণে আনার জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যাওয়া হয়। যদিও অসংখ্য মানুষের জমায়েত হয় ঘটনাস্থলে।

ঘটনাস্থলে আশেপাশে রয়েছে একাধিক বসত বাড়ি। আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ। চোখের সামনে আগুন জ্বলতে দেখে অসুস্থ হয়ে পড়েন গোডাউনের মালিক। দমকলের আধিকারিকরা জানান, তাঁরা খবর পেয়ে ছুটে আসলেও আগুন নিয়ন্ত্রণ করতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে তাঁদের। তবে এই আগুন নিয়ন্ত্রণ করতে অনেকটাই সময় সাপেক্ষ। স্থানীয়দের দাবি, যেভাবে আগুন লেগেছে তাতে করে গোটা বহুতল ভেঙে পড়া সম্ভবনা। তবে কী ভাবে আগুন লাগল তা এখনো স্পষ্ট করতে পারিনি দমকলের আধিকারিকরা। অন্যদিকে স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার সম্ভাবনা।

Post Views: 129

Continue Reading

Previous: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় নাম; সোনিয়া গান্ধীকে নোটিশ দিল দিল্লি সেশন আদালত
Next: ধর্মীয় পর্যটনের জন্য প্রস্তাব জমা দেয়নি পশ্চিমবঙ্গ, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.